দীপাবলির আগে রণক্ষেত্ কালীঘাট, অভিষেকের উপর হামলার অভিযোগ
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৯:৪৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা! অভিযোগের তীর বিজেপি সমর্থকদের দিকে। আজ শনিবার রাত প্রায় ২টো নাগাদ তাঁর বাড়িতে ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ। গত ছয় মাসে অভিষেকের প্রাণনাশের এটি সপ্তম চেষ্টা বলেও দাবি করেছেন তিনি।

Advertisement

অভিষেকের অভিযোগ, হামলার আগে টানা দুইদিন ধরে তাঁর বাড়ি ও পার্টি অফিসের আশপাশে নজরদারি চালানো হচ্ছিল। সেই সংক্রান্ত একটি বাইকের নম্বরও চিহ্নিত করা হয়েছে বলে নিজের সোশ্যাল মিডিয়ায় দাবি করেন তিনি। অভিযুক্তরা নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দিয়েছিল বলেও অভিযোগ।

এদিনের ঘটনার দুটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিষেক। একটি ভিডিওতে এক ব্যক্তিকে বাঁশ দিয়ে বাড়ির গেটে আঘাত করতে দেখা যাচ্ছে। অন্য ভিডিওতে একটি দলকে বাড়ির ভিতরে বিভিন্ন বস্তু ছুড়তে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকর্মীদেরও হস্তক্ষেপ করতে দেখা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাড়ির বাইরে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। পুলিশের সঙ্গে বচসায় জড়ান অভিষেক। পরে সংক্ষিপ্ত অবস্থান বিক্ষোভও করেন তিনি। অভিষেকের জানিয়েছেন, রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বারবার প্রাণনাশের চেষ্টা সত্ত্বেও পুলিশি পদক্ষেপ বা বিচারবিভাগীয় হস্তক্ষেপ হয়নি। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা, কলকাতা পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।