Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইমরান খানের চিকিত্সা: অবস্থান বিক্ষোভ তুলে নিল পাকিস্তানের বিরোধী দলগুলি

পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে ভর্তি করতে হবে। এই দাবিতে অবস্থানে বসেছিল সেদেশের বিরোধী দলগুলি।

ইমরান খানের চিকিত্সা: অবস্থান বিক্ষোভ তুলে নিল পাকিস্তানের বিরোধী দলগুলি
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে ভর্তি করতে হবে। এই দাবিতে অবস্থানে বসেছিল সেদেশের বিরোধী দলগুলি। শুক্রবার থেকে এই কর্মসূচি শুরু হয়। সোমবার অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন-ইন-পাকিস্তান (টিটিএপি) নামে ওই বিরোধী জোটে রয়েছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফও। সম্প্রতি জানা যায়, জেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ‘কাপ্তান’। তিনি দৃষ্টিশক্তিও হারাতে বসেছেন। 

Advertisement


এরপরই বিরোধী শিবির দাবি করে, পাক সরকার ইচ্ছাকৃতভাবে ইমরানের চিকিৎসা করতে দিচ্ছে না। প্রতিবাদে যৌথ আন্দোলনে নামে তারা। ইসলামাদে পার্লামেন্ট চত্বরে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন টিটিএপির প্রধান মেহমুদ খান আচাকজাই। আর খাইবার পাখতুনওয়ায় অবস্থানের নেতৃত্ব দেন ওই প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। বিরোধী জোটের তরফে এদিন বলা হয়েছে, সামান্য হলেও ইমরানের শারীরিক অবস্থার এখন উন্নতি হয়েছে। তাঁর দৃষ্টিশক্তিও কিছুটা ফিরেছে। বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হচ্ছে। তাই আপাতত অবস্থান বিক্ষোভে ইতি টানা হচ্ছে। পরবর্তী ধাপে নতুন কর্মসূচি নেওয়া হবে। এদিন পাক সেনেটের বিরোধী দলনেতা আল্লামা রাজা নাসির আব্বাস দাবি করেন, ইমরানের সঙ্গে তাঁর ব্যক্তিগত চিকিত্সককে দেখা করতে দিতে হবে। এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করার দাবিও জানিয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ