Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের একসঙ্গে ইমরান ও রণদীপ

ফের এক ছবিতে ইমরান হাশমি ও রণদীপ হুডা। এর আগে ‘জন্নত ২’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এবার সাজিদ নাদিয়াদওয়ালার অ্যাকশন থ্রিলারে কাজ করবেন তাঁরা।

ফের একসঙ্গে ইমরান ও রণদীপ
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফের এক ছবিতে ইমরান হাশমি ও রণদীপ হুডা। এর আগে ‘জন্নত ২’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এবার সাজিদ নাদিয়াদওয়ালার অ্যাকশন থ্রিলারে কাজ করবেন তাঁরা। সদ্য মুক্তি পেয়েছে ইমরান অভিনীত ‘আওয়ারাপান ২’। সেই ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর কাজ। পাশাপাশি মুক্তির অপেক্ষায় ‘গানমাস্টার জি৯’। তারপরই নতুন ছবির কাজ শুরু করবেন ইমরান। পুরো বিষয়টিই অবশ্য প্রাথমিক পর্যায়ে রয়েছে। শোনা যাচ্ছে, ছবিতে খলচরিত্রে দেখা যাবে রণদীপকে। তবে ‘জন্নত ২’-এর দুই অভিনেতাকে ফের একস্ক্রিনে দেখতে পাওয়ার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই সিনেমার শ্যুটিং শুরু হতে পারে। বর্তমানে চলছে চিত্রনাট্যের কাজ। ইমরান ও রণদীপের চরিত্রের সম্পর্কে শীঘ্রই ঘোষণা করতে পারেন নির্মাতারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ