Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে জাতীয় সড়কে অবৈধ পার্কিং, সমস্যায় বাসিন্দারা

প্রবল বর্ষায় জাতীয় সড়কের সার্ভিস রোডের বেহাল দশা। মূল রাস্তাতেও তৈরি হয়েছে গর্ত। যাতায়াতে সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা।

দুর্গাপুরে জাতীয় সড়কে অবৈধ পার্কিং, সমস্যায় বাসিন্দারা
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: প্রবল বর্ষায় জাতীয় সড়কের সার্ভিস রোডের বেহাল দশা। মূল রাস্তাতেও তৈরি হয়েছে গর্ত। যাতায়াতে সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। একে রাস্তা খারাপ, তার উপর জাতীয় সড়কে অবৈধ পার্কিং বেড়ে চলেছে। রাস্তার একটি লেন জুড়ে সারি দিয়ে দাঁড়িয়ে থাকছে লরি সহ বড় গাড়ি। যার জেরে রাস্তা সংকীর্ণ হচ্ছে। অনেক সময়ে রাস্তার সামনে অংশ দেখা না যাওয়ায় দুর্ঘটনা ঘটছে। এই অবৈধ পার্কিং চলছে দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। আসানসোল থেকে দুর্গাপুর যাওয়ার পথে দুর্গাপুরের প্রথম মোড় হচ্ছে গোপাল মাঠ। সার্ভিস রোড জল জমে কার্যত ডোবায় পরিণত হয়েছে। সেই ভাঙাচোরা রাস্তার উপর বহু লরি পার্কিং করে রাখা হয়। প্রতিবাদ করলেও কাজ হয়না। গোপালমাঠের কিছুটা পর থেকে কাদা রোড হয়ে মেইন গেট পর্যন্ত গিয়েছে এই রাস্তা। রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় বা‌ইক, স্কুটি চালানো অসম্ভব হয়ে উঠেছে। ঩সেই দীর্ঘ রাস্তার একটি বড় অংশ জুড়েই বড় বড় গাড়ি। যারজেরে মানুষের যাতায়াতের আরও সমস্যা হয়ে গিয়েছে। এই অবৈধ পার্কিং দেখা যায় দুর্গাপুরের মোট মোড় এলাকাতেও। একই সমস্যা ঩দেখা যাচ্ছে ভিড়িঙ্গি মোড় থেকে গান্ধী মোড় পর্যন্ত। কখনও ডিএসপিতে ঢোকার জন্য সারি দিয়ে বড় গাড়ি দাঁড়িয়ে থাকছে। কোথাও আবার জাতীয় সড়কের গাড়ি দাঁড় করিয়ে চালক বাড়িতে ঘুমোতে যায়। দিনের পর দিন এই অরাজকতা চলছে। নাভিশ্বাস উঠছে জাতীয় সড়ক ব্যবহার করা দুর্গাপুরবাসী। 

Advertisement

দুর্গাপুরের ট্রাফিক গার্ডের এক আধিকারিক বলেন, আমরা ধারাবাহিক অভিযান চালিয়ে জরিমানা করি। তারপরও তারা সেখানেই গাড়ি পার্কিং করে রাখে। আমরা নোটিসও করেছি তাতেও কাজ হয়নি। গাড়ির চালকদের একটি বড় অংশের বাড়ি এ‌ই এলাকায়। তারা রাস্তার উপর গাড়ি রেখে চলে যায়। আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ডিসি ভিজি সতীশ পশুমূর্তি বলেন, ট্রাফিক আইন ভাঙলে কাউকেই ছাড়া হবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ