Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টাকা নিয়ে বেআইনি নির্মাণকে বৈধতা! এবার আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ হাইকোর্টের

টাকা নিয়ে বেআইনি নির্মাণকে বৈধ করছে খোদ পুরসভা! এমনই অভিযোগে এবার আসানসোল পুরসভার বিরুদ্ধেই এফআইআর দায়ের করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

টাকা নিয়ে বেআইনি নির্মাণকে বৈধতা! এবার আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ হাইকোর্টের
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাকা নিয়ে বেআইনি নির্মাণকে বৈধ করছে খোদ পুরসভা! এমনই অভিযোগে এবার আসানসোল পুরসভার বিরুদ্ধেই এফআইআর দায়ের করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক বেসরকারি কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলায় শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।

Advertisement

অভিযোগ, জামুরিয়া, রানিগঞ্জের ১১টি কারখানাকে অবৈধ নির্মাণের অভিযোগে দু’বছর আগে নোটিস দিয়েছিল আসানসোল পুরসভা। কারখানাগুলি বেআইনি বলে ভেঙে ফেলা হবে বলেও জানানো হয়েছিল। অভিযোগ, এরপরই জরিমানা আদায় শুরু করেছে পুরসভা। সেই জরিমানার আর্থিক অঙ্ক প্রায় ৫০০ কোটি! এই বিষয়ে কারখানার মালিকদের দাবি, পুর কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানা দিলে অবৈধ নির্মাণ ভাঙা হবে না। কিন্তু জরিমানার ‘রিসিভ কপি’ দিলেও পুর কর্তৃপক্ষ লিখিতভাবে নিশ্চিত করছে না যে ভবিষ্যতে ওই নির্মাণ আর ভাঙা হবে না। গত ৫ জুলাই পুরসভাকে ২০ লক্ষ টাকা দেওয়ায় নোটিসপ্রাপ্ত ওই নির্মাণ ভাঙা বন্ধ হয়। পরে আবার ২০ লক্ষ টাকা দাবি করে পুরসভা। তখন হাইকোর্টে মামলা করে ওই ইস্পাত সংস্থা। সেই মামলার জরুরি শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন সংস্থার আইনজীবী হরেরাম সিং। যাবতীয় অভিযোগ শুনে বিস্মিত হয়ে যান বিচারপতি কান্ত। তিনি প্রশ্ন তোলেন, ‘জরিমানা আদায় হলেই কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায়? এই প্রক্রিয়া অবৈধ।’ এরপরই ওই আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, ‘আজই এফআইআর করে আসুন। সোমবারই জরুরি ভিত্তিতে মামলার শুনানি হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ