Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্ধকারের আড়ালে বেআইনি নির্মাণ, পুকুর বাঁচাতে রাত পাহারায় বাসিন্দারা

জয়নগর-মজিলপুর পুরসভা এলাকায় একটি পুকুরের উপরে চলছে বেআইনি নির্মাণ। এনিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুকুরটিকে বাঁচাতে এলাকার লোকজন রাত জেগে পাহারা দিচ্ছেন। এতে শামিল হয়েছেন এলাকার মহিলারাও।

অন্ধকারের আড়ালে বেআইনি নির্মাণ, পুকুর বাঁচাতে রাত পাহারায় বাসিন্দারা
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: জয়নগর-মজিলপুর পুরসভা এলাকায় একটি পুকুরের উপরে চলছে বেআইনি নির্মাণ। এনিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুকুরটিকে বাঁচাতে এলাকার লোকজন রাত জেগে পাহারা দিচ্ছেন। এতে শামিল হয়েছেন এলাকার মহিলারাও। এছাড়া, নাগরিকরা এই বেআইনি নির্মাণ বন্ধ করতে ‘মাস পিটিশন’ বা গণ আবেদন দিয়েছেন জয়নগর-মজিলপুর পুরসভায়।

Advertisement

বাসিন্দাদের অভিযোগ, পুলিস প্রশাসন জেনেও নীরব রয়েছে এই ব্যাপারে। পুরসভা থেকে নোটিস দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হলেও রাতে চুপিসারে এই কাজ চলছে। এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে তাড়া করলেও বেআইনি নির্মাণকারীরা চলে যাচ্ছে। ঘটনাটি দিনের পর দিন হচ্ছে জয়নগর-মজিলপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, কিছু লোক জোর করে দোকান নির্মাণ করছিলেন। আমরা তা বন্ধ করে দিয়েছিলাম। এরপরেও আবার রাতে কাজ হওয়ায় তা বন্ধ করতে পুলিসকে বলা হয়েছে। পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রবীর বৈদ্য বলেন, প্রশাসন ব্যবস্থা না নিলে আদালতে যাওয়া হবে। আর প্রশাসন ব্যবস্থা না নেওয়ার জন্যই রাত পাহারা দিচ্ছে এলাকার লোকজন।    
এলাকার মহিলারা বলেন, আমরা ৪৭ বছর ধরে পুকুর ব্যবহার করে আসছি। এদিকে কাপড় দিয়ে ঘিরে রাতারাতি নির্মাণ কাজ চলছে। এটা রুখতেই আমরা রাত পাহারা দিচ্ছি। কারণ পুলিস তো দেখেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। পুরসভা একবার নোটিশ দিয়ে কাজ বন্ধ করে নির্বিকার হয়ে গিয়েছে। এলাকার দীর্ঘদিনের পুকুরটি বাঁচাতে স্থানীয় লোকজন জোটবদ্ধ হয়েছেন। বাসিন্দারা আরও বলেন, পুরসভাও এই ব্যাপারে কড়া পদক্ষেপ করছে না। এলাকার মহিলারাও রাতে এসে পুকুরের কাছে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। কিন্তু পুলিস কোথায়?

Advertisement
সম্পর্কিত সংবাদ