Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাট কোর্টের পাশে বেআইনি নির্মাণ! হাইকোর্টে জনস্বার্থ মামলা

বসিরহাট আদালতের পাশেই বেআইনি নির্মাণ! যার জেরে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, বসিরহাট পুরসভার ৬ নং ওয়ার্ডে পুরসভার রাস্তার কোনও জায়গা না ছেড়েই একটি ছ’তলা বাড়ি গড়ে উঠেছে।

বসিরহাট কোর্টের পাশে বেআইনি  নির্মাণ! হাইকোর্টে জনস্বার্থ মামলা
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বসিরহাট আদালতের পাশেই বেআইনি নির্মাণ! যার জেরে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, বসিরহাট পুরসভার ৬ নং ওয়ার্ডে পুরসভার রাস্তার কোনও জায়গা না ছেড়েই একটি ছ’তলা বাড়ি গড়ে উঠেছে। অথচ সেখানেই রয়েছে বসিরহাট আদালত এবং বসিরহাট মহকুমা প্রশাসকের দপ্তর ও বাংলো। আর তারই পাশে বসিরহাট সংশোধনাগার ও বসিরহাট পুরসভা। এই নির্মাণ বেআইনি বলে অভিযোগ তুলেছেন আইনজীবী অনুষিকা ভারতী। হাইকোর্টের গ্রীষ্মাবকাশকালীন ছুটির পর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বসিরহাট মহকুমা প্রশাসকের দপ্তর, বসিরহাট আদালত ও পুরসভা লাগোয়া এই বেআইনি বহুতল কীভাবে গজিয়ে উঠল তা নিয়েই প্রশ্ন তুলেছেন আইনজীবী। তাঁর দাবি, আইন অনুযায়ী, পুরসভা এলাকায় যে কোনও নির্মাণের ক্ষেত্রে বিধি মেনে জায়গা ছাড়তে হয়। কিন্তু এক্ষেত্রে তা না করেই ওই ছ’তলা নির্মাণ গড়ে উঠেছে বলে অভিযোগ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ