ধর্মেন্দ্রর শেষ অভিনীত ছবি। ‘ইক্কিস’ ঘিরে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। আগামী ১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা। তার আগে ছবির প্রচারে উদ্যোগী হলেন ধর্মেন্দ্রর দুই পুত্র সানি ও ববি। শোনা যাচ্ছে, মুক্তির দু’দিন আগেই অর্থাৎ ২৯ ডিসেম্বর মুম্বইয়ে স্পেশাল স্ক্রিটিংয়ের আয়োজন করতে চলেছেন তাঁরা। সুত্রের খবর, অমিতাভ বচ্চনের পরিবার, দেওল পরিবারের সদস্যারা ছাড়াও আরও অনেক বিশিষ্ট মানুষ। ধর্মেন্দ্রর অস্থি বিসর্জনের মুহূর্ত ক্যামেরাবন্দি করায় বেজায় খেপে গিয়েছিলেন। তবে এবার বিশেষ স্ক্রিনিংয়ে পাপারাৎজিদের ব্রাত্য রাখেননি। তাঁদেরও ডাকা হয়েছে বলে খবর। উল্লেখ্য, এর আগে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২৫ ডিসেম্বর। তবে ‘ধুরন্ধর’-এর আবহে সেই রিস্ক নিতে চাননি নির্মাতারা। যদিও অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, জ্যোতিষীর মতেই নাকি সিদ্ধান্ত বদল হয়েছে।



