• মানসিক স্বাস্থ্য নিয়ে বারবার কথা বলেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। এবার ইউনিসেফের গ্লোবাল মেন্টাল হেলথ পডকাস্ট ‘অন মাই মাইন্ড’-এ সদ্য অংশ নিয়েছিলেন নায়িকা। তিনি ইউনিসেফ ভারতের জাতীয় রাষ্ট্রদূত। দুই এপিসোডের এই পডকাস্ট সম্প্রচারিত হবে নভেম্বরের শেষে। নতুন প্রজন্ম কীভাবে নানা সমস্যার মোকাবিলা করে, বন্ধুর পাশে দাঁড়ায়, পেশাগত জগৎ সামলায়— সেগুলিই বিস্তারিত উঠে এসেছে করিনার কথোপকথনে। অভিভাবক হিসাবে নতুন প্রজন্মের গুরুত্ব কেমন, তা নিয়েও আলোচনা করেছেন করিনা।
Advertisement



