• মুম্বইয়ে গায়ক, অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট ঘিরে কড়া নিরাপত্তা। প্রায় ৫০০ পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে শুক্রবারের এই কনসার্টের জন্য। এর আগে তাঁর কনসার্টে বোমাতঙ্ক ছড়িয়েছিল। এর জেরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি একাধিক সংগঠনের তরফে তাঁর কনসার্ট বাতিল করার আবেদনও জানানো হয়েছে। কনসার্টে মাদক সেবন করা হতে পারে বলে আশঙ্কা থেকেই এই আরজি। এছাড়াও যানজট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
Advertisement



