Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘ইতিহাস জানলে এই ছবি পোস্ট করতেন না’, মার্কিন বিদেশ সচিব রুবিও’র তাজ-দর্শনকে কটাক্ষ ইরানের

পশ্চিম এশিয়ায় যুদ্ধক্ষেত্রের সংঘাত ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতেও।  মিম-কার্টুনে আমেরিকাকে আক্রমণের চেষ্টাতে খামতি রাখছে না ইরান। এবার সেখানে নবতম সংযোজন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর তাজমহল দর্শন।

‘ইতিহাস জানলে এই ছবি পোস্ট করতেন না’, মার্কিন বিদেশ সচিব রুবিও’র তাজ-দর্শনকে কটাক্ষ ইরানের
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আগ্রা: পশ্চিম এশিয়ায় যুদ্ধক্ষেত্রের সংঘাত ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতেও।  মিম-কার্টুনে আমেরিকাকে আক্রমণের চেষ্টাতে খামতি রাখছে না ইরান। এবার সেখানে নবতম সংযোজন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর তাজমহল দর্শন। ভারত সফরে এসে সোমবার সস্ত্রীক আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলেন রুবিও। সঙ্গে স্ত্রী। আগ্রায় মোগল আমলের এই স্থাপত্য দর্শনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রুবিও। এবার এই পোস্ট নিয়ে কটাক্ষ হেনেছে হায়দরাবাদে অবস্থিত ইরানের উপদূতাবাস। তাজমহলের সঙ্গে ইরানের নিবিড় যোগের কথা স্মরণ করিয়ে তারা  লিখেছে, ‘রুবিও যদি ইতিহাস ও স্থাপত্য সম্পর্কে জানতেন, তাহলে এখানে দাঁড়িয়ে তোলা ছবি পোস্ট করতেন না।’ ইরানের উপদূতাবাসের তরফে বলা হয়েছে, ‘ সম্রাটের ইরানি স্ত্রীর জন্য এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল। এর স্থপতিরাও ছিলেন ইরানের। অথচ ওঁদের সরকার ইরানের সভ্যতা মুছে ফেলার হুমকি দিচ্ছে।’ 

Advertisement

প্রসঙ্গত, ১৬৩২ সালে নিজের তৃতীয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তাজমহল তৈরি করিয়েছিলেন মোগল সম্রাট শাহজাহান। মমতাজের বাবা আবদুল হাসান আসাফ খান ছিলেন পারস্যের (বর্তমান ইরান) এক অভিজাত বংশের সন্তান। মমতাজের ঠাকুরদা মির্জা ঘিয়াস বেগ ১৫৭৭ সালে তেহরান থেকে আকবরের রাজসভায় আসেন। মমতাজের মায়ের পরিবারও ছিল ইরানের বাসিন্দা। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল পারস্যের স্থাপত্য ও ভারতীয় শিল্পকলার এই অনন্য মিশেল। মূল তাজমহলের গঠনশৈলী থেকে শুরু করে চারবাগ গার্ডেন-সব কিছুতেই প্রভাব রয়েছে ইরানের শিল্প ও স্থাপত্যকলার। তাজমহলের দেওয়ালের ক্যালিগ্রাফগুলির শিল্পী আবদুল হক। যিনি ছিলেন ইরানের শিরাজের বাসিন্দা। 
তবে রুবিওর ভারত সফর নিয়ে এটাই তেহরানের প্রথম কটাক্ষ নয়। মার্কিন বিদেশ সচিবের ভারত সফরের প্রথম দিনেই মুম্বইয়ের ইরানের উপদূতাবাস এক্স হ্যান্ডলে হিন্দিতে লিখেছিল, ‘থোড়া শিখ লো ইয়ার.... ‘সভ্যতা কা ক্রাশ কোর্স’ ফ্রি মে মিল জায়েগা ( কিছুটা তো শিখে যান। এখানে বিনামূল্যেই সভ্যতা সম্পর্কে জানতে পারবেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ