Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ড সফরে কোহলি রান পেত, মত সৌরভের

ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। ৩৬ বছর বয়সি মহাতারকার সিদ্ধান্তে অনেকেই অবাক হন। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গুলিও।

ইংল্যান্ড সফরে কোহলি রান পেত, মত সৌরভের
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। ৩৬ বছর বয়সি মহাতারকার সিদ্ধান্তে অনেকেই অবাক হন। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গুলিও। ভারতের প্রাক্তন অধিনায়কের মন্তব্য, ‘অবসরের সিদ্ধান্ত ক্রিকেটারদের একান্তই ব্যক্তিগত। তাঁরাই সবচেয়ে ভালো জানে, কখন থামতে হবে। বাইরের কোনও চাপে নয়। কোহলির নিশ্চয় মনে হয়েছে, ব্যাট তুলে রাখার এটাই প্রকৃত সময়। এই বিষয়ে আমি বা অন্যরা কী ভাবছে, তাতে কিছু এসে যায় না। তবে এটা ঠিক, ইংল্যান্ড সফরে গেলে কোহলি রান পেত।’

Advertisement

বিরাট যখন ভারতের অধিনায়ক ছিলেন, তখন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। মহারাজ আরও বলেন, ‘একদিন সবাইকেই থামতে হয়। তবে কোহলি ৩৬ বছর বয়সেও প্রচণ্ড ফিট। তাই হয়তো আমরা অবাক হয়েছিলাম। ওর অভাব অনুভূত হবে। তবে এখনও আইপিএল ও ওয়ান ডে ক্রিকেট খেলবে বিরাট।’ এদিকে, আইসিসি সভাপতি জয় শাহের সঙ্গে সম্পর্ক অবনতির জল্পনা উড়িয়ে দিলেন সৌরভ। প্রাক্তন বোর্ড সভাপতির কথায়, ‘ওর সঙ্গে আমার সম্পর্ক এখনও আগের মতই ভালো। নিজের যোগ্যতা প্রমাণ করেই জয় আইসিসির সর্বোচ্চ পদে রয়েছে।’ আসলে সৌরভ গাঙ্গুলি যখন সভাপতি ছিলেন, জয় শাহ তখন বিসিসিআই সচিব। তবে দ্বিতীয়বার সৌরভকে সভাপতির চেয়ারে বসানো হয়নি। পরিবর্তে বোর্ড প্রেসিডেন্ট করা হয় রজার বিন্নিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ