Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

চুক্তি পছন্দ না হলে ফের ইরানে বোমা ফেলব: ট্রাম্প

নিউ ইয়র্কে কাল আবহাওয়া কেমন থাকবে? এবার ফুটবল বিশ্বকাপে কি সেমিফাইনালে পৌঁছাবে আমেরিকা?

চুক্তি পছন্দ না হলে ফের ইরানে বোমা ফেলব: ট্রাম্প
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: নিউ ইয়র্কে কাল আবহাওয়া কেমন থাকবে? এবার ফুটবল বিশ্বকাপে কি সেমিফাইনালে পৌঁছাবে আমেরিকা? হয়তো এসব প্রশ্নের উত্তর অনুমান করা যায়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতি-গতি বোঝা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে রোজ নিত্যনতুন ভবিষ্যদ্বাণী করে চলেছেন তিনি। ১৯ জুন, শুক্রবার জেনেভায় ইরান-আমেরিকার শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। দিনদুয়েক আগে সগর্বে এমনই ঘোষণা করেছিলেন ট্রাম্প। শোনা যায়, ইতিমধ্যেই দুই দেশের মধ্যে ‘ভার্চুয়াল মউ’ স্বাক্ষর হয়েছে। কিন্তু বুধবার ফ্রান্সে ট্রাম্পের বক্তব্যে মিলল ভিন্ন ইঙ্গিত। জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসিকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি-সমঝোতা পত্রটি এখনও চূড়ান্ত হয়নি। যদি আমার পছন্দ না হয় বা ইরান ভালো ব্যবহার না করে তাহলে আবার ইরানের উপর বোমা ফেলব। কারণ বিগত ৪৭ বছর ধরে খারাপ ব্যবহার করে চলেছে তেহরান।’ শান্তিচুক্তির ঠিক দু’দিন আগে ফের ট্রাম্পের ভোলবদলকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের কথায়, একেই বেঁকে বসেছে ইজরায়েল। এবার ট্রাম্পের মেজাজও বিগড়েছে। তাহলে কি ফের বিশ বাঁও জলে শন্তিচুক্তি?

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ