Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি সরকারে এলে লক্ষ্মীর ভাণ্ডারে বেশি টাকা: সুকান্ত

বিজেপি সরকারে এলে অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে দিয়ে তৃণমূলের থেকে আমরা বেশি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেব। শুধু তাই নয়, নারায়ণ যেন আপনাকে ছেড়ে না যায়, তার ব্যবস্থা করে দেব।

বিজেপি সরকারে এলে লক্ষ্মীর ভাণ্ডারে বেশি টাকা: সুকান্ত
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বিজেপি সরকারে এলে অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে দিয়ে তৃণমূলের থেকে আমরা বেশি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেব। শুধু তাই নয়, নারায়ণ যেন আপনাকে ছেড়ে না যায়, তার ব্যবস্থা করে দেব। শুক্রবার সন্ধ্যায় আরামবাগে এসে একথা বললেন রাজ্যের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

Advertisement

তিনি বলেন, মুখ্যমন্ত্রী আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। আর নারায়ণদের অন্য রাজ্যে পাঠাচ্ছেন। বিজেপি নারায়ণদের ফিরিয়ে আনবে। তাঁদের কর্মসংস্থান দেবে। তিনি আরও বলেন, ছেলে-মেয়েরা বিশ্ববিদ্যালয় থেকে বেরচ্ছে কিন্তু চাকরি নেই। ৬০ লক্ষ বেকার যুবক-যুবতী অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যাচ্ছেন, এটা ভাবতেই অবাক লাগে। মুখ্যমন্ত্রী জানান, এগিয়ে বাংলা, রাজ্যে তিনি নাকি ৯০ শতাংশ কাজ করে দিয়েছেন। তাহলে আজ বাংলার ছেলেদের অন্য জায়গায় যেতে হচ্ছে কেন? বিজেপি ক্ষমতায় এলে প্রতি বছর রাজ্যে এসএসসি হবে। ওএমআর সিট পরীক্ষার্থীদের হাতে দিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া হবে কেন্দ্রীয় হারে। এদিন বিকেলে আরামবাগের বাসুদেবপুর মোড় এলাকা থেকে মিছিল করেন সুকান্তবাবু। ঢাক, বাদ্যযন্ত্র সহকারে শহরে মিছিল হয়। পরে নেতাজি স্কয়ারে পথ সভাও করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন দলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা সহ মহকুমার চার বিজেপি বিধায়কই। সুকান্তবাবু এদিন তৃণমূলকে আক্রমণ করেন। রামকৃষ্ণ সেতু, সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়েও কটাক্ষ করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ