Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

“আমাদের সেনার উপর হামলা হলে...” ইরানকে ভয়ঙ্কর হুঁশিয়ারি ট্রাম্পের

ইজরায়েল-ইরান সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এরই মধ্যে ইরানকে সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রবিবার কোনও রাখঢাক না করেই ইরানকে কড়া বার্তা দেন ট্রাম্প।

“আমাদের সেনার উপর হামলা হলে...” ইরানকে ভয়ঙ্কর হুঁশিয়ারি ট্রাম্পের
  • ১৫ জুন, ২০২৫ ২০:০৬
Prefer us on Google

ওয়াশিংটন: ইজরায়েল-ইরান সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এরই মধ্যে ইরানকে সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রবিবার কোনও রাখঢাক না করেই ইরানকে কড়া বার্তা দেন ট্রাম্প। তিনি বলেন, “যদি ইরান আমাদের উপর কোনও ভাবে আক্রমণ করে, তবে আমেরিকার সশস্ত্র বাহিনী পূর্ণশক্তি দিয়ে এমন ভাবে আক্রমণ করবে, যা আগে কখনও হয়নি।”

Advertisement

পাশাপাশি ট্রাম্পের দাবি, ইরানের উপর হামলায় মার্কিন মুলুকের কোনও যোগ নেই। শনিবার তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর ও বুশেহর প্রদেশের একটি গ্যাস প্রক্রিয়াকরণ ইউনিটে ইজরায়েলের হামলার পরই বিষয়টি স্পষ্ট করেন ট্রাম্প। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, তিনি চাইলে সহজেই ইরান ও ইজরায়েলের মধ্যে একটি চুক্তি করতে পারেন ও এই যুদ্ধের অবসান ঘটাতে পারেন”।

উল্লেখ্য বিষয় হল, পরমাণু চুক্তি করার জন্য গত কয়েক সপ্তাহ ধরেই ইরানের উপর চাপ বাড়াচ্ছিল আমেরিকা। এ রকমই পরিস্থিতিতে ইজ়রায়েল আক্রমণ শুরু করে। তার প্রেক্ষিতে পাল্টা জবাব দেয় ইরানও। সব মিলিয়ে মৃত্যু হয় প্রায় ৮০ জন নাগরিকের। যা ঘোরালো করে তুলছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। দু'দেশের সংঘাতের আবহে ঘনাচ্ছে যুদ্ধের কালোছায়া। অশনি সংকেত দেখছে বিশ্ববাসী।

সম্পর্কিত সংবাদ