Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সতীর্থকে চড় মেরে লাল কার্ড দেখলেন এভার্টনের ইদ্রিসা

ফুটবল মাঠে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার উদাহরণ রয়েছে ভুরিভুরি। এমনকী, কিছুকিছু ক্ষেত্রে তা পৌঁছয় হাতাহাতিতে।

সতীর্থকে চড় মেরে লাল কার্ড দেখলেন এভার্টনের ইদ্রিসা
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ফুটবল মাঠে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার উদাহরণ রয়েছে ভুরিভুরি। এমনকী, কিছুকিছু ক্ষেত্রে তা পৌঁছয় হাতাহাতিতে। তবে নিজের দলের ফুটবলারকে মেরে লাল কার্ড দেখার দৃশ্য সচরাচর দেখা মেলে না। রবিবার প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এমনই কাণ্ড ঘটালেন এভার্টনের মিডফিল্ডার ইদ্রিসা গেইয়ে। ম্যাচের ১৩ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের গড়া আক্রমণ থেকে প্রায় গোল পেয়ে গিয়েছিল ম্যান ইউ। এরপরই হঠাৎই সতীর্থ মাইকেল কেনের উপর চড়াও হন ইদ্রিসা। উত্তপ্ত বাক্য বিনিময়ে মধ্যেই হঠাৎই সতীর্থকে চড় মেরে বসেন সেলেগালের ফুটবলারটি। সঙ্গে সঙ্গে রেফারি তাঁকে লাল কার্ড দেখায়। এমনকী, তাঁদেরকে থামাতে দৌড়ে আসেন এভার্টন গোলরক্ষক পিকফোর্ড ও ইলিমান নিদিয়ে। গোটা বিষয়ে রীতিমতো হতবাক দেখায় কোচ ডেভিড মোয়েজ। এরপর ম্যাচের বাকি সময়টা ১০জনেই খেলে এভার্টন। একজন কম নিয়েও ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নেয় তারা। ২৯ মিনিটে এভার্টনের হয়ে স্কোরশিটে নাম তোলেন কিয়েরনান ডিউসবারি-হল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ