Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বহু থানার আইসি বদল বারাকপুরে

বারাকপুর শিল্পাঞ্চলে ভাটপাড়া থানা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ থানার আইসিকে শনিবার বদলি করা হল। যার মধ্যে বারাকপুর, মোহনপুর, নোয়াপাড়া, বাসুদেবপুর, নৈহাটি, হালিশহর, বীজপুরের মতো গুরুত্বপূর্ণ থানা রয়েছে।

বহু থানার আইসি বদল বারাকপুরে
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলে ভাটপাড়া থানা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ থানার আইসিকে শনিবার বদলি করা হল। যার মধ্যে বারাকপুর, মোহনপুর, নোয়াপাড়া, বাসুদেবপুর, নৈহাটি, হালিশহর, বীজপুরের মতো গুরুত্বপূর্ণ থানা রয়েছে। ভাটপাড়া থানার আইসি পালসার লামা ভুটিয়াকে ফেব্রুয়ারি মাসে সেরা পুলিশ অফিসার হিসাবে বারাকপুর পুলিশ কমিশনারেটের ‘কপ অব দি মান্থ’ সম্মানে পুরস্কৃত করা হয়েছিল। তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় আসছেন বিশ্বজিৎ মণ্ডল। গত সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশক্ত বর্ষীয়ান অশোক চট্টোপাধ্যায়কে বারাকপুরের চিড়িয়ামোড় থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত ১০০ মিটার নিজের গাড়িতে পৌঁছে দিয়েছিলেন নৈহাটি থানার আইসি মহাবীর বেরা। সেই ভিডিয়ো ভাইরাল হতেই তাঁকে সাসপেন্ড করা হয়। সাময়িক ভাবে সেই থানার দায়িত্ব পালন করতে বলা হয় প্রকাশ ধারাকে। এদিন প্রকাশিত নির্দেশিকায় নৈহাটি থানার দায়িত্ব দেওয়া হল দেবনাথ সাধুখাঁকে। বাসুদেবপুরের আইসি হলেন সুনীত মণ্ডল। মোহনপুরের আইসি হলেন সুজয় সরকার। নোয়াপাড়া থানার আইসি হলেন সোমনাথ দুবে। বারাকপুর থানার আইসি হলেন হিমাদ্রি ডোগরা। বীজপুরের আইসি হলেন বিবেকানন্দ মণ্ডল এবং হালিশহরের আইসি হলেন তমাল দত্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ