Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপ জট: বাংলাদেশ যেতে পারেন আইসিসি কর্তা

যত কাণ্ড বাংলাদেশ ক্রিকেটে। মুস্তাফিজুর ইস্যুতে ঘরে-বাইরে প্রবল চাপে ওপার বাংলা।

বিশ্বকাপ জট: বাংলাদেশ যেতে পারেন আইসিসি কর্তা
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যত কাণ্ড বাংলাদেশ ক্রিকেটে। মুস্তাফিজুর ইস্যুতে ঘরে-বাইরে প্রবল চাপে ওপার বাংলা। নিরাপত্তার অজুহাতে ভারতে টি-২০ বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবি জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি তা মানতে রাজি নয়। মুম্বই ও কলকাতায় গ্রুপ পর্বের ম্যাচ খেলার কথা লিটনদের। সূচি হয়েছে তেমনই। কিন্তু বাংলাদেশের দাবি ম্যাচ সরিয়ে দেওয়া হোক শ্রীলঙ্কায়। কিন্তু জয় শাহর আইসিসি মামার বাড়ির আবদার মেটাতে নারাজ। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, ভেন্যু বদলে দেওয়া যেতে পারে। কিন্তু খেলতে হবে ভারতেই। ফলে জটিলতা অব্যাহত। অনেক চিঠি চালাচালি হয়েছে। ভিডিও কনফারেন্সেও জট কাটেনি। তাই বিসিবি কর্তাদের সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে সমস্যা মেটাতে বাংলাদেশে দূত পাঠাতে চলেছে আইসিসি।

Advertisement

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, ‘এখনও সমস্যা মেটেনি। দাবি না মানা হলে আমরা বিশ্বকাপ বয়কট করব। এই সিদ্ধান্তেই অবিচল থাকছি। শুনেছি, আইসিসি কর্তারা আলোচনার জন্য বাংলাদেশে আসবেন। ভালো কথা। বিসিবি চেয়ারম্যানের থেকে এটা জানতে পেরেছি। আমরা বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে আছি। তবে ভারতে নয়, আমাদের ম্যাচ শ্রীলঙ্কায় করা হোক।’

তবে বিসিবি’র অনড় অবস্থানে ক্রিকেটারদের অনেকেই ক্ষুব্ধ। কারণ, এতে ক্ষতি আখেরে ক্রিকেটারদেরই। দুই দেশের দড়ি টানাটানিতে মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়েছেন। তাঁকে ৯.২ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। কিন্তু বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে মুস্তাফিজুরকে নির্বাসিত করে বিসিসিআই। তা নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক তলানিতে। এর মধ্যে তামিম ইকবাল ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খোলায় তাঁকে তোপের মুখে পড়তে হয়। বিসিবি’র এক শীর্ষ কর্তা তামিমকে ভারতের এজেন্ট বলেন। পরে জাতীয় দলের ক্রিকেটারদের সম্পর্কেও বেফাঁস মন্তব্য করেন তিনি। তা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ক্রিকেটাররা। এমনকী বিপিএলের ম্যাচও বয়কট করেন। শেষ পর্যন্ত চাপে পড়ে বিতর্কিত কর্তাকে সাসপেন্ড করে বিসিবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ