Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬

‘জামিন পেলে ফিরব’, বার্তা ধর্ষণে অভিযুক্ত আপ বিধায়কের

দু’মাস ধরে বেপাত্তা ধর্ষণে অভিযুক্ত পাঞ্জাবের আপ বিধায়ক হরমীত সিং পাঠানমাজরা। এবার জানা গেল, দেশের মাটি ছেড়ে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত।

‘জামিন পেলে ফিরব’, বার্তা ধর্ষণে অভিযুক্ত আপ বিধায়কের
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: দু’মাস ধরে বেপাত্তা ধর্ষণে অভিযুক্ত পাঞ্জাবের আপ বিধায়ক হরমীত সিং পাঠানমাজরা। এবার জানা গেল, দেশের মাটি ছেড়ে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত। বহাল তবিয়তে রয়েছেন অস্ট্রেলিয়ায়। ভিডিওতে একথা জানিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জামিন না পাওয়া পর্যন্ত তিনি দেশে ফিরবেন না। বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে হরমীত বলেন, ‘পাঞ্জাবে মন্ত্রী আর বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় না। এখানে বাক স্বাধীনতা নেই। দিল্লিতে হেরে সেখানকার নেতারা পাঞ্জাবের দখল নিয়েছেন। দিল্লির মতোই রাজ্যটাকে ধ্বংস করছেন।’ অভিযুক্ত আপ বিধায়কের এই বার্তায় ফের মুখ পুড়ল পাঞ্জাব পুলিশের। সেপ্টেম্বরে হরমীতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন জিরাকপুরের এক মহিলা। তাঁর অভিযোগ, নিজেকে বিবাহবিচ্ছিন্ন হিসেবে পরিচয় দিয়ে সম্পর্কে জড়ান হরমীত। বিয়েও করেন। তখন থেকেই যৌন নিপীড়ন চালাতেন অভিযুক্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ