Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির কাছে মাথা নত করব না: মমতা

কর্মীদের পরিশ্রম আর সাধারণ মানুষের ভোটে কেউ সাংসদ, কেউ বিধায়ক নির্বাচিত হয়েছেন। কিন্তু এখন যাঁরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকা করেছেন, তাঁরা বেইমান।

বিজেপির কাছে মাথা নত করব না: মমতা
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মীদের পরিশ্রম আর সাধারণ মানুষের ভোটে কেউ সাংসদ, কেউ বিধায়ক নির্বাচিত হয়েছেন। কিন্তু এখন যাঁরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকা করেছেন, তাঁরা বেইমান। তাঁদের কোনো ক্ষমা নেই। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি দলের কর্মীদের সাক্ষী রেখে তিনি জানিয়ে দিলেন, আমি বিজেপির বিরুদ্ধে আজীবন লড়াই করে যাব। কিন্তু গলা কেটে দিলেও বিজেপির কাছে মাথা নত করব না। বুধবার দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহারাষ্ট্র নিবাস হলে ২১ জুলাই কেন্দ্রিক প্রস্তুতি সভা ডাকা হয়। সেখানেই টেলিফোন মারফত বক্তব্য রাখেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, বেইমানরা নয়, দলের সম্পদ কর্মীরা। তাই কর্মীরা এককাট্টা থাকুন। দল ঘুরে দাঁড়াবেই। বেইমানরা নিজেদের অপরাধ থেকে বাঁচতে আর সম্পত্তি বাঁচাতে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ