Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নীরজের জন্য কষ্ট পাচ্ছিলাম: শচীন

বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে অভিষেকেই নজর কেড়েছেন শচীন যাদব। প্রথম প্রয়াসেই ৮৬.২৭ মিটার জ্যাভেলিন ছুড়ে চমক দেন তিনি।

নীরজের জন্য কষ্ট পাচ্ছিলাম: শচীন
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

টোকিও: বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে অভিষেকেই নজর কেড়েছেন শচীন যাদব। প্রথম প্রয়াসেই ৮৬.২৭ মিটার জ্যাভেলিন ছুড়ে চমক দেন তিনি। এমনকী, গত দু’টি ওলিম্পিকসে সোনা জয়ী আরশাদ নাদিম এবং নীরজ চোপড়াকেও ছাপিয়ে গিয়েছেন। কিন্তু, তারপরও অল্পের জন্য পদক হাতছাড়া হওয়ায় রীতিমতো হতাশ তিনি। পাশাপাশি, ‘আইডল’ নীরজ চোপড়াকে পোডিয়ামে না দেখতে পেয়েও কষ্ট হচ্ছিল শচীনের। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন নীরজ  ৮৪.০৩ মিটার স্কোর করে অষ্টম স্থানে শেষ করেন।

Advertisement

প্রতিযোগিতার শেষে শচীন বলছিলেন, ‘নীরজ ভাইয়ের পিঠে যে ব্যাথা রয়েছে, তা জানতাম। তাই সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারেনি। তা দেখে কষ্ট হচ্ছিল। আমি নিজেও প্রথম থ্রোয়ের পর স্কোর আর বাড়াতে পারিনি। দেশকে পদক দিতে না পারায় আক্ষেপ হচ্ছে।’ এদিকে, ২৬টি ইভেন্টের পর পোডিয়ামে ফিনিশ করতে ব্যর্থ হলেন নীরজ। স্বাভাবিকভাবেই হতাশ তিনি। তারকা থ্রোয়ারের কথায়, ‘এভাবে মরশুম শেষ হওয়া সত্যিই হতাশজনক। তবে আরও শক্তিশালী হয়ে ফিরব। শচীনের জন্য অবশ্য খুশি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ