Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

জানতাম, টিকে থাকলে জয় আসবে: স্টোকস

প্রথম টেস্টের পঞ্চম দিনে অনায়াসেই সাড়ে তিনশো রান তুলেছে ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাকালাম কোচ হওয়ার পর বেন স্টোকসের নেতৃত্বে এই নিয়ে ষষ্ঠবার টেস্টের চতুর্থ ইনিংসে ২৫০ বা তার বেশি রান তাড়া করল তারা

জানতাম, টিকে থাকলে জয় আসবে: স্টোকস
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লিডস: প্রথম টেস্টের পঞ্চম দিনে অনায়াসেই সাড়ে তিনশো রান তুলেছে ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাকালাম কোচ হওয়ার পর বেন স্টোকসের নেতৃত্বে এই নিয়ে ষষ্ঠবার টেস্টের চতুর্থ ইনিংসে ২৫০ বা তার বেশি রান তাড়া করল তারা। এই সাফল্যের রহস্য ফাঁস করেছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন। তাঁর মতে, ‘বড় রান তাড়া করার সময় ড্রেসিং রুমে ইতিবাচক থাকি আমরা। জানতাম, টিকে থাকতে পারলে আমরা জিতবই। তবে শুরুটা ভালো হওয়া জরুরি ছিল। গোড়ায় বেশি উইকেট না হারানো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। জ্যাক ক্রলির সঙ্গে বেন ডাকেটের লম্বা জুটি জয়ের ভিত গড়ে দেয়।’

Advertisement

দুই ইনিংসেই ভারতের লোয়ার অর্ডারকে দ্রুত ছেঁটে ফেলে ইংল্যান্ড। সেটা জয়ের বড় কারণ বলে চিহ্নিত করেছেন স্টোকস। তাঁর কথায়, ‘আমরা ভারতের টেলএন্ডারদের জলদি থামিয়ে দিয়েছি দু’বারই। এটা টেস্ট জয়ের মস্ত বড় কারণ। ভারতকে ৪৫০-৫০০ রানের টার্গেট খাড়া করতে দিইনি। অথচ, ওরা যেভাবে খেলছিল তাতে এটা সহজেই করতে পারত। আমরা কিন্তু কখনও হাল ছাড়িনি। প্রতিটা সেশনে উজাড় করে দিয়েছি।’
রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে রিভার্স সুইপে জোর দিয়েছিলেন তিনি। এই প্রসঙ্গে স্টোকসের মন্তব্য, ‘চায়ের বিরতির সময় ডাকেটের সঙ্গে স্পিন খেলার ব্যাপারে কথা বলেছিলাম। ও হল কঠিন পিচে স্পিনের বিরুদ্ধে অসাধারণ ব্যাটসম্যান। রিভার্স সুইপের ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা। তাই ওর অভিজ্ঞতা কাজে লাগাতে চেয়েছিলাম। ক্লোজ-ইন ফিল্ডারদের দূরে সরানোর জন্য স্পষ্ট গেমপ্ল্যান নিয়েই নামতে চেয়েছিলাম। সেই লক্ষ্য সফল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ