Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমি এখনও প্রেসিডেন্ট মার্কিন কোর্টে দাবি মাদুরোর, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রধান ডেলসি

মার্কিন আদালতে দাঁড়িয়ে জানিয়ে ঘোষণা করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

আমি এখনও প্রেসিডেন্ট মার্কিন কোর্টে দাবি মাদুরোর, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রধান ডেলসি
  • ৬ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

কারাকাস: ‘আমি সম্পূর্ণ নির্দোষ। এখনও প্রেসিডেন্ট পদে রয়েছি।’ মার্কিন আদালতে দাঁড়িয়ে জানিয়ে ঘোষণা করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার নিউ ইয়র্কের আদালতে পেশ করা হয় মাদুরোকে। ব্রুকলিনের জেল থেকে আকাশপথে হেলিকপ্টারে আদালতে নিয়ে আসা হয় তাঁদের। হাতকড়া পরিহিত অবস্থায় তার আদালতে পেশের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। এদিন আদালতে মাদুরো দাবি করেন, তিনি সম্পূর্ণ নির্দোষ ও ভদ্রলোক। তাঁকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হচ্ছে, তা ভিত্তিহীন। নিজেকে ‘যুদ্ধবন্দি’ বলেও দাবি করেন মাদুরো। নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও। মার্কিন বাহিনীর অভিযানের সময় তাঁর চোট লেগেছে বলেও আদালতে জানিয়েছেন ফ্লোরেস। তবে, দু’জনকেই এদিন কোনও আশার কথা শোনায়নি আদালত। আগামী ১৭ মার্চ ফের এই মামলার শুনানি হবে। 

Advertisement


এদিকে, রবিবারই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের রায়ে সরকারের প্রধান হয়েছিলেন ডেলসি রডরিগেজ। স্থানীয় সময় সোমবার ভেনেজুয়েলার আইনসভায় অন্তর্বর্তী  প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। তবে সংঘাত নয়, আমেরিকার সঙ্গে একযোগে চলারই দিয়েছেন ডেলসি। শপথ নেওয়ার আগে সমাজমাধ্যমে ‘আমেরিকা সহ গোটা বিশ্বকে ভেনেজুয়েলার বার্তা’ শিরোনামে ডেলসি লিখেছেন, ‘আমরা শান্তি ও সহাবস্থানের কথা জানাচ্ছি। বাইরের দেশের কোনও হুমকি মেনে নেব না। আর্ন্তজাতিক পরিসরে সম্মান ও সহযোগিতা কাম্য। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি।’ আমেরিকার উদ্দেশে ডেলসির বার্তা, ভেনেজুয়েলা পারস্পরিক সহযোগিতাতে বিশ্বাস করে। সেই লক্ষ্যে একযোগে কাজ করতে চায়। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘যুদ্ধ নয়, আমরা শান্তি ও আলোচনায় আগ্রহী। এটাই ছিল প্রেসিডেন্ট মাদুরোর বক্তব্য। এই মুহূর্তে গোটা ভেনেজুয়েলাও একই কথা বলছে। শান্তি, উন্নয়ন, সার্বভৌমত্ব ও উজ্জ্বল ভবিষ্যতের অধিকার ভেনেজুয়েলাবাসীর রয়েছে।’ 


ভেনেজুয়েলার সরকারের প্রধান হিসেবে ডেলসির নাম উঠে এসেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাতেই। তবে মাদুরোকে বন্দি করবার পরেই আমেরিকার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ডেলসি। এবার কিছুটা সুর নরম করলেও, তাতে মাদুরোর প্রতি ডেলসির আনুগত্যও প্রকাশ পেয়েছে। 
এরই মধ্যে জানা গিয়েছে,  কয়েকদিনে ভেনেজুয়েলার বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ এড়িয়ে সমুদ্রে পাড়ি দিয়েছে। দাবি করেছে ট্যাঙ্কারসট্র্যাকার ডট কম। পাশাপাশি নিষেধাজ্ঞার আওতায় থাকা আরও কয়েকটি জাহাজ ভেনেজুয়েলার বন্দরে পণ্য  আমদানি করেছে বলেও জানা যাচ্ছে। 
 আদালতের পথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ