নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। বুধবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাফ জানিয়ে দিলেন যে, তিনি তৃণমূলেই আছেন এবং তৃণমূলেই থাকবেন। শুধু তাই নয়। সংসদের ভিতর এবং বাইরে বিভিন্ন ইস্যুতে মোদি বিরোধিতায় তিনি সুরও চড়াবেন। এদিন রাজ্যসভায় বিল পাসের সময়ও চরম বিক্ষোভে শামিল হন সামিরুল সহ তৃণমূলের অন্য এমপিরা। সোচ্চার ছিলেন বিরোধী সাংসদরাও। নিজের আসনে দাঁড়িয়েই হাততালি দিয়ে চরম বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলের এমপিরা। পরে বিরোধীরা একযোগে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে। বিরোধীশূন্য রাজ্যসভায় পাস হয় বন্দেমাতরম বিল। সামিরুল জানিয়েছেন, একইভাবে তিনি আগামী দিনেও সোচ্চার হবেন। উল্লেখ্য, দিনকয়েক আগে সংসদ ভবনে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শমীক ভট্টাচার্যের সঙ্গে কিছুক্ষণ কথা হয় সামিরুলের। তা নিয়ে রাজনৈতিক মহলের শুরু হয় চর্চা। বুধবার সামিরুল বলেন, ‘এটা



