Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আমি সম্পূর্ণ ফিট: সামি

চোট কাটিয়ে ফিট মহম্মদ সামি। তবে অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে জায়গা পাননি। স্যার ডনের দেশে একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া

আমি সম্পূর্ণ ফিট: সামি
  • ১০ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোট কাটিয়ে ফিট মহম্মদ সামি। তবে অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে জায়গা পাননি। স্যার ডনের দেশে একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সামির ভাগ্যে শিকে ছেঁড়েনি। বরং তাঁর বাদ যওয়া নিয়ে যুক্তি খাড়া করেছেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। মুম্বইকরের বক্তব্য, ‘সদ্য সুস্থ হয়েছে সামি। এই মুহূর্তে আরও বেশি ঘরোয়া ক্রিকেট খেলা প্রায়োজন।’ এই প্রসঙ্গে সামি অবশ্য উল্টো পথেই হেঁটেছেন। স্পিডস্টারের দাবি তিনি সম্পূর্ণ ফিট। সামির মন্তব্য, ‘দলে নেওয়ার বিষয়টি নির্বাচকদের উপর নির্ভর করে। তবে আমি ফিট। আগের চেয়ে অনেক ঝরঝরে। নিজেকে মেলে ধরতে তৈরি।’ 

Advertisement

রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলকে অধিনায়ক করা নিয়ে তীব্র আলোড়ন ক্রিকেট মহলে। হিটম্যানের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়েও জোর জল্পনা। সামি বলেছেন, ‘শুভমান এর আগেও দেশকে নেতৃত্ব দিয়েছে। আইপিএলে গুরজরাত লায়ন্সের দায়িত্ব সামলেছে দক্ষতার সঙ্গে। তাই অহেতুক জলঘোলা করা অর্থহীন। নির্বাচকরা গিলকে অধিনায়ক বেছে নিয়েছেন। বিষয়টি ক্লোজড চ্যাপ্টার।’

Advertisement
সম্পর্কিত সংবাদ