Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘরের ভিতর থেকে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার! পলাতক স্ত্রী, চাঞ্চল্য বীজপুরে

ঘরের ভিতর থেকে তরতাজা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বীজপুর থানার কাঁচরাপাড়ার শরৎপল্লিতে।

ঘরের ভিতর থেকে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার! পলাতক স্ত্রী, চাঞ্চল্য বীজপুরে
  • ৫ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ঘরের ভিতর থেকে তরতাজা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বীজপুর থানার কাঁচরাপাড়ার শরৎপল্লিতে। মৃতের নাম সুমিত মুখোপাধ্যায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে,  সুমিত ও তার স্ত্রী স্নেহা মুখোপাধ্যায়ের মধ্যে রোজই প্রায় বচসা লেগে থাকত। রোজই অশান্তি হতো তাদের পরিবারে। গতকাল, বুধবার রাতে ব্যাপক অশান্তি হয়।

Advertisement

অভিযোগ, অশান্তির পাশাপাশি সুমিতের শ্বশুর, শাশুড়ি ও স্ত্রী মিলে তাঁকে বেধড়ক মারধর করে। তারপরেই সুমিতের দেহ ঝুলন্ত অবস্থায় বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়। প্রতিবেশীরা সেই ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিসে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিস। মৃত যুবকের পরিবারের দাবি, তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দোষীদের বিচারের দাবি জানিয়েছে সুমিতের পরিবারের সদস্যরা। এই ঘটনার পর সুমিত মুখোপাধ্যায়ের স্ত্রী স্নেহা মুখোপাধ্যায় পলাতক। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ