Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এক কিমি রাস্তায় কাদা, স্ট্রেচারে করে স্ত্রীর মৃতদেহ গ্রামে নিয়ে এলেন স্বামী

বাড়ি সংলগ্ন রাস্তা কাদায় ভরা। স্ট্রেচারে করে প্রায় এক কিমি হাঁটাপথে বাড়ি নিয়ে আসতে হল মৃত প্রসূতি জুসিলার দেহ। একদিকে চিকিৎসার গাফিলাতির অভিযোগ, অপরদিকে রাস্তা নিয়ে দুই মধ্যে টালবাহানা।

এক কিমি রাস্তায় কাদা, স্ট্রেচারে করে স্ত্রীর মৃতদেহ গ্রামে নিয়ে এলেন স্বামী
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, ধূপগুড়ি: বাড়ি সংলগ্ন রাস্তা কাদায় ভরা। স্ট্রেচারে করে প্রায় এক কিমি হাঁটাপথে বাড়ি নিয়ে আসতে হল মৃত প্রসূতি জুসিলার দেহ। একদিকে চিকিৎসার গাফিলাতির অভিযোগ, অপরদিকে রাস্তা নিয়ে দুই মধ্যে টালবাহানা। ফলে রবিবার চরম হয়রানির শিকার হলেন মৃতার স্বামী অনুজ ওরাওঁ। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় জুসিলা কুজুরের (৩০)। স্ত্রী রোগ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বানারহাট ব্লকের বিন্নাগুড়ি পঞ্চায়েতের আম্বাডিপার বাসিন্দা ছিলেন তিনি। শনিবার তাঁর দেহ বাড়িতে নিয়ে আসার সময় বিপাকে পড়েন পরিবারের লোকজন। গয়েরকাটার-বীরপাড়া এশিয়ান হাইওয়ে ৪৮ হয়ে আম্বাডিপায় মৃতার বাড়ি যেতে হয়। কিন্তু মূল রাস্তা থেকে আম্বাডিপার দূরত্ব কয়েক কিমি। এই রাস্তায় থকথকে কাদা। আর এই কাদা দিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স তো দূরের কথা হেঁটেই চলা দায়। তাই বাধ্য হয়ে প্রায় চার কিমি ঘুরপথে তেলিপাড়া চা বাগান হয়ে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই রাস্তা দিয়ে গেলেও এক কিমি দূরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে যায়। বাকি রাস্তা স্ট্রেচারে করে হাঁটাপথে দেহ নিয়ে যান পরিবারের সদস্যরা। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ