Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আউশগ্রামে স্ত্রীকে খুন, ধৃত স্বামী

স্ত্রীকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার অধীন ছোড়া অনুসন্ধান কেন্দ্রের পুলিস। ধৃতের নাম বিনোদ তুড়ি ওরফে বিনোদ মাল।

আউশগ্রামে স্ত্রীকে খুন, ধৃত স্বামী
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: স্ত্রীকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার অধীন ছোড়া অনুসন্ধান কেন্দ্রের পুলিস। ধৃতের নাম বিনোদ তুড়ি ওরফে বিনোদ মাল। তার আদি বাড়ি বীরভূমের বোলপুর থানার ত্রিশূলাপট্টিতে। বর্তমানে সে আউশগ্রাম থানার ভেদিয়ার মালপাড়ায় থাকে। শুক্রবার রাতে বর্ধমান স্টেশন এলাকায় ঘোরাঘুরির সময় তাকে পাকড়াও করে পুলিস। রবিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে চারদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন বিচারক।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০ বছর আগে বিনোদের সঙ্গে ভেদিয়া মালপাড়ার মানিক মালের মেয়ে মামনির বিয়ে হয়। তাদের ছ’টি সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে বিনোদ। সে প্রায়ই নেশা করে স্ত্রীকে মারধর করত। স্বভাব খারাপ হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা তাকে ত্রিশূলাপট্টি থেকে তাড়িয়ে দেয়। এরপর স্ত্রী ও পরিবার নিয়ে সে ভেদিয়ায় এসে থাকতে শুরু করে। স্ত্রীর উপর নির্যাতন চালানোয় শ্বশুরবাড়ি থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর স্ত্রীকে নিয়ে সে বিভিন্ন জায়গায় থাকত। গত ২২ জুলাই সন্ধ্যায় বিনোদ ও মামনিকে ভেদিয়ার পূর্বপাড়া প্রাইমারি স্কুলের কাছে একটি ছাউনিতে থাকতে দেখা যায়। পরেরদিন সকালে প্রাইমারি স্কুলের কাছে ঢালাই রাস্তায় মামনিকে(৩৭) অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাঁকে বননবগ্রাম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে মৃতার দাদা ছোট্টু মাল থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, মামনিকে খুন করেছে বিনোদ। এলাকায় বিনোদের পরিচিতি অত্যন্ত খারাপ। তার বিরুদ্ধে আউশগ্রাম, বোলপুর ও বর্ধমান থানায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া, চুরি, অস্ত্র আইন সহ নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ১১টি কেস রয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ