Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে আটক শতাধিক

তারাপীঠে কৌশিকী অমাবস্যায় ছিনতাই, কেপমারি ও মদ্যপান করে বিশৃঙ্খলার অভিযোগে আটক হল শতাধিক। তাদের অধিকাংশই বিহারের বাসিন্দা।

কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে আটক শতাধিক
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: তারাপীঠে কৌশিকী অমাবস্যায় ছিনতাই, কেপমারি ও মদ্যপান করে বিশৃঙ্খলার অভিযোগে আটক হল শতাধিক। তাদের অধিকাংশই বিহারের বাসিন্দা। পুলিস জানিয়েছে, বেশ কয়েকজনকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হবে। বাকিদের গ্রেপ্তার করে আজ, রবিবার রামপুরহাট আদালতে তোলা হবে। 

Advertisement

এবার কৌশিকী তিথিতে দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে পুলিস। মন্দির চত্বর থেকে গোটা তারাপীঠকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছিল। ছিল সাদা পোশাকের পুলিসও। এছাড়া ঝাড়খণ্ড সীমানায় নাকা চেকিং করা হয়েছিল। তারইমধ্যে কয়েকটি ছিনতাই, কেপমারির ঘটনা ঘটে। পুলিস পদক্ষেপ নেয়। এছাড়াও মদ্যপ অবস্থায় মানুষের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়। 
পুলিস জানিয়েছে, শুক্রবার তারাপীঠ ও রামপুরহাট থানা মিলিয়ে এমনই একশোরও বেশি জনকে আটক করা হয়েছে। যাদের অধিকাংশরই বাড়ি বিহারে। এরাজ্যেরও অনেকেই রয়েছে। পুলিস জানিয়েছে, এবার প্রায় পাঁচ লক্ষ মানুষ তারাপীঠে এসেছিল। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ট্রাফিক সংক্রান্ত কোনও সমস্যা হয়নি। এবার আগে থেকেই পুলিসি ব্যবস্থা নেওয়া ছিল। এরাজ্যের ঝাড়খণ্ড সীমানায় নাকা চেকিং করা হয়েছিল। তার ইমপ্যাক্ট আমরা পেয়েছি। পুলিস জানিয়েছে, ধৃতদের পূর্বে কোনও ক্রাইম রেকর্ড আছে কি না, তা দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ