Bartaman Logo
১০ জুন, ২০২৬

হুমা কুরেশির পরিবারে শোকের ছায়া, দুষ্কৃতীদের হাতে খুন দাদা

বলি অভিনেত্রী হুমা কুরেশির পরিবারে শোকের ছায়া। দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন তাঁর দাদা আসিফ কুরেশি।

হুমা কুরেশির পরিবারে শোকের ছায়া, দুষ্কৃতীদের হাতে খুন দাদা
  • ৮ আগস্ট, ২০২৫ ১৩:০৮
Prefer us on Google

নয়াদিল্লি, ৮ আগস্ট: বলি অভিনেত্রী হুমা কুরেশির পরিবারে শোকের ছায়া। দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন তাঁর দাদা আসিফ কুরেশি। দিল্লির নিজামউদ্দিনে পার্কিং সংক্রান্ত বিষয়ে বচসার জেরে গতকাল, বৃহস্পতিবার রাতে আসিফকে খুন করে দুই দুষ্কৃতী। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিস। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রটি। পুলিস জানিয়েছে, গতকাল, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ নিজামউদ্দিনে আসিফের বাড়ির বাইরে একটি স্কুটার পার্ক করে রেখেছিল দুই যুবক। হুমার দাদা তখন ওই যুবকদের বলেন বাড়ির সামনে থেকে স্কুটারটি সরিয়ে পার্ক করতে।

Advertisement

শুধুমাত্র সেই কথা বলাতেই আসিফের সঙ্গে ঝগড়া শুরু করে দেন ওই দুই যুবক। এমনকী আসিফকে খুনের হুমকি দিয়ে চলে যান তারা। তবে কিছুক্ষণ বাদেই ফিরে এসে আসিফের উপর হামলা চালায়। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুই অভিযুক্ত। তবে আসিফের স্ত্রীয়ের দাবি, ওই দুই অভিযুক্ত আগেও খুনের হুমকি দিয়েছিল। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দিল্লি পুলিসের তরফে। যদিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দিল্লির বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছে আপ নেতৃত্ব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ