Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে ফের বিপুল আগ্নেয়াস্ত্র ও মাদক বাজেয়াপ্ত, পুলিশের জালে চার

কালিয়াচক ও মোথাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে চারশো গ্রাম ব্রাউন সুগার।

মালদহে ফের বিপুল আগ্নেয়াস্ত্র ও মাদক বাজেয়াপ্ত, পুলিশের জালে চার
  • ২ জুন, ২০২৬ ১৩:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: কালিয়াচক ও মোথাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে চারশো গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় মোট চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

Advertisement

বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলির মধ্যে অন্যতম মালদহ। রাজ্যে পালাবদলের পরে জেলাজুড়ে পুলিশি তৎপরতা উল্লেখযোগ্য বেড়েছে। যার ফল মিলল হাতেনাতে। পুলিশি উদ্ধার হল মোট আটটি আগ্নেয়াস্ত্র এবং দু’রাউন্ড তাজা কার্তুজ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানান পুলিশ সুপার অনুপম সিং। তিনি বলেন, কালিয়াচক থানা এলাকা থেকে সাতটি আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মোথাবাড়ি থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত্র, দু’রাউন্ড তাজা কার্তুজ ও ব্রাউন সুগার সহ আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম ইন্দ্রজিৎ মণ্ডল ওরফে জাট্টা, কার্তিক মণ্ডল, নিভু মণ্ডল এবং মনোজ মণ্ডল। তাদের মধ্যে প্রথম দু’জন ধরা পড়েছে কালিয়াচ থেকে। বাকি দু’জনকে পাকড়াও করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

ধৃত চারজনকে জেরা করে অস্ত্র ও মাদক পাচার চক্রের শেকড়ে পৌঁছনোর চেষ্টা পুলিশ। তাদের আজ আদালতে পেশ করা হবে। পুলিশ তাদের দশ দিনের জন্য নিজেদের হেফাজতে চাইতে পারে বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ