Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাইফোঁটায় রায়গঞ্জে ব্যাপক চাহিদা তুলাইপাঞ্জি চালের, খুশি ব্যবসায়ীরা

ভাইফোঁটা উপলক্ষ্যে তুলাইপাঞ্জি চালের চাহিদা তুঙ্গে। স্বাদ ও সুগন্ধে বিখ্যাত এই চালের পায়েস, পোলাও কিংবা ফ্রায়েড রাইস ভাইয়ের পাতে তুলে দিতে ঢুঁ মারছেন দোকানে দোকানে।

ভাইফোঁটায় রায়গঞ্জে ব্যাপক চাহিদা তুলাইপাঞ্জি চালের, খুশি ব্যবসায়ীরা
  • ২৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রায়গঞ্জ: ভাইফোঁটা উপলক্ষ্যে তুলাইপাঞ্জি চালের চাহিদা তুঙ্গে। স্বাদ ও সুগন্ধে বিখ্যাত এই চালের পায়েস, পোলাও কিংবা ফ্রায়েড রাইস ভাইয়ের পাতে তুলে দিতে ঢুঁ মারছেন দোকানে দোকানে। দামের কারণে সাধারণ মানুষ সারাবছর সেভাবে না কিনলেও ভাইফোঁটায় ভাইকে একটু ভালো করে খাওয়াতে তুলাইপাঞ্জির খোঁজ করছেন। বাজার থেকে অল্প হলেও তুলাইপাঞ্জি চাল কিনছেন। 

Advertisement

রায়গঞ্জের দীপিকা পাল দে প্রতিবছর ভাইফোঁটা দিয়ে থাকেন। বুধবার বিভিন্ন দোকানে খোঁজ করলেন ভালো তুলাইপাঞ্জির। ভাইদের তুলাইপাঞ্জি দিয়ে নানা খাবার বানিয়ে খাওয়াতেই দোকানে চাল নিতে আসা তাঁরা। নেওয়ার আগে চাল ভালো করে দেখে নিচ্ছিলেন। তাঁর কথায়, এই তুলাইপাঞ্জি চাল এখান থেকে সারারাজ্য এমনকী সারাদেশে যায়। অথচ রায়গঞ্জের মানুষই এই চাল ঠিকমতো কিনতে পারে না। বেশি দামের পাশাপাশি ভেজাল চালও মিশছে তুলাইপাঞ্জিতে। অন্য চালে সুগন্ধি মিশিয়ে তুলাইপাঞ্জি বলে বিক্রি হচ্ছে। বিশ্বস্ত দোকান থেকে এই চাল না কিনলে তুলাইপাঞ্জির সেই স্বাদ পাওয়া যাবে না। 
তবে ভেজাল চালের মধ্যেও আসল চালের চাহিদা তুঙ্গে রয়েছে বলে জানালেন রায়গঞ্জ মোহনবাটি বাজারের ব্যবসায়ী মঙ্গল পোদ্দার। তিনি সারাবছর তুলাইপাঞ্জি চালের পাইকারি বিক্রি করেন। বিভিন্ন দামের তুলাইপাঞ্জি রয়েছে তাঁর কাছে। তিনি বলেন, তুলাইপাঞ্জির দাম প্রতি কেজি ১২০ টাকা থেকে শুরু। ২০০ টাকা পর্যন্ত রয়েছে। ভাইফোঁটা উপলক্ষ্যে অনেকে এই চালের খোঁজ করছেন। ভাইফোঁটার জন্য কয়েকদিন তুলাইপাঞ্জি চাল ভালোই বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, আতপ ও সেদ্ধ- দু’ধরনেরই তুলাইপাঞ্জি চাল থাকছে। পোলাও, ফ্রাইড রাইস থেকে পায়েস- সবধরনের খাবার তৈরিতে এই চালের জুড়ি মেলা ভার। চাল ব্যবসায়ী মনদীপ পোদ্দার বলেন, ভাইফোঁটার জন্য তুলাইপাঞ্জি চালের চাহিদা রয়েছে। অনুষ্ঠানের জন্য ভালো দামের চালটাই কিনছেন সবাই।  রায়গঞ্জে বিকোচ্ছে তুলাইপাঞ্জি চাল।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ