নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক থানার রামতারকহাট এলাকায় জাতীয় সড়কের ধারে হোটেলে দেহ ব্যবসার অভিযোগ তুলে সরব হলেন বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে রামতারকহাট এলাকায় ৪১নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসী। কোলাঘাট-হলদিয়া জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে তমলুক থানার পুলিস ঘটনাস্থলে যায়। টোটোয় মাইক বেঁধে কয়েকশো গ্রামবাসী জড়ো হন। স্থানীয়দের চাপে একটি হোটেল বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত এনিয়ে এলাকায় উত্তেজনা ছিল।



