Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

হঠাৎ দেখা

তাঁরা দু’জনেই স্পেশাল। দু’জনেরই নাম রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। সকলকে ছাড়িয়ে একজনের মাথা আকাশে উঁকি মারে। তিনি রুমেসা গেলিগো। বিশ্বের সবথেকে লম্বা মহিলা। অন্যজন যেন মাটির সঙ্গে কথা বলেন। জ্যোতি আমগে, বিশ্বের সবথেকে বেঁটে মহিলা।

হঠাৎ দেখা
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
তাঁরা দু’জনেই স্পেশাল। দু’জনেরই নাম রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। সকলকে ছাড়িয়ে একজনের মাথা আকাশে উঁকি মারে। তিনি রুমেসা গেলিগো। বিশ্বের সবথেকে লম্বা মহিলা। অন্যজন যেন মাটির সঙ্গে কথা বলেন। জ্যোতি আমগে, বিশ্বের সবথেকে বেঁটে মহিলা। সদ্য তাঁদের দেখা হল লন্ডনে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ডে ২০২৪ সেলিব্রেট করার উদ্দেশ্যে দেখা হয়েছিল তাঁদের। লন্ডনের দ্য স্যভয় হোটেলে নভেম্বরের এক বিকেলে চায়ের আড্ডায় দেখা হল রুমেসা ও জ্যোতির। এই দুর্লভ আড্ডা ঠিক যেন ‘গার্লস ডে আউট’। রুমেসার উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি। জ্যোতি ২ ফুটের কিছু বেশি। রুমেসা বলেন, ‘জ্যোতির সঙ্গে প্রথমবার দেখা হল। ও খুব সুন্দর। অনেকদিন ধরেই ওর সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল।’ রুমেসাকে দেখে হাসিমুখে এগিয়ে যান জ্যোতি। চা খেতে খেতে ফ্যাশন, নিজের যত্ন, জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন তাঁরা। জ্যোতির কথায়, ‘আমার থেকে লম্বা লোক দেখে আমি অভ্যস্ত। কিন্তু পৃথিবীর সবথেকে লম্বা মহিলার সঙ্গে দেখা হবে কখনও তা ভাবিনি।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ