Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসিনার পরিবারের সদস্যদের নামাঙ্কিত সমস্ত পুরস্কার বাতিল কিংবা নাম পরিবর্তনের পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামাঙ্কিত সমস্ত পুরস্কার বাতিল কিংবা নাম পরিবর্তনের পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পুরস্কার, বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক, শেখ রাসেল পদক, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার বাতিল বা নাম পরিবর্তন করা হচ্ছে।

হাসিনার পরিবারের সদস্যদের নামাঙ্কিত সমস্ত পুরস্কার বাতিল কিংবা নাম পরিবর্তনের পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ঢাকা, ১০ নভেম্বর: শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামাঙ্কিত সমস্ত পুরস্কার বাতিল কিংবা নাম পরিবর্তনের পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পুরস্কার, বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক, শেখ রাসেল পদক, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার বাতিল বা নাম পরিবর্তন করা হচ্ছে। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। এর আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে চালু করা বিভিন্ন সরকারি প্রকল্প কিংবা প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এবার কয়েকটি পুরস্কারের তালিকা থেকেও সেই নাম বাদের প্রক্রিয়া শুরু করেছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। এদিকে আজ, রবিবার নূর হোসেন দিবস উপলক্ষ্যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়ে ঢাকায় বড় কর্মসূচি নিয়েছে শেখ হাসিনার দল আওয়ামি লিগ। দেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনও বৃহৎ কর্মসূচি নিয়েছে হাসিনার দল। যদিও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেসসচিব শফিকুল ইসলাম ফেসবুক পোস্টে জানিয়েছেন, আওয়ামি লিগকে রবিবার বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়ার কোনও সম্ভাবনা নেই। তাঁর বক্তব্য, আওয়ামি লিগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। ফলে এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে বিক্ষোভ দেখানোর কোনও অনুমতি দেওয়া হবে না। এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে পুলিসকে। মোতায়েন করা হয়েছে ১৯১ কোম্পানি বিজিবি জওয়ানকে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ