Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করল মার্কিন আদালত

৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রদানের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছিল ট্রাম্প প্রশাসন। এবার আমেরিকার আদালতেই ধাক্কা খেল সেই স্থগিতাদেশের সিদ্ধান্ত। শুক্রবার সংশ্লিষ্ট নীতিটি বাতিল করল সে দেশের এক ফেডারেল আদালত।

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করল মার্কিন আদালত
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রদানের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছিল ট্রাম্প প্রশাসন। এবার আমেরিকার আদালতেই ধাক্কা খেল সেই স্থগিতাদেশের সিদ্ধান্ত। শুক্রবার সংশ্লিষ্ট নীতিটি বাতিল করল সে দেশের এক ফেডারেল আদালত। এই সংক্রান্ত মামলার শুনানি শেষে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জাজ জেনেট ভার্গাস সাফ জানিয়েছেন, বিদেশ সচিব মার্কো রুবিও আইনগত এক্তিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি ঘোষণা করেছিলেন। এটি সম্পূর্ণভাবে বেআইনি। অভিবাসী আইনের পরিপন্থী।

Advertisement

চলতি বছরের জানুয়ারিতে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান বন্ধ করার কথা ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। বিদেশ সচিব রুবিও জানিয়েছিলেন, আপাতত এই প্রক্রিয়া বন্ধ থাকবে। ৭৫টি দেশের তালিকায় ছিল পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, ইরান, রাশিয়া, ইরাক, ব্রাজিলের মতো দেশও। ট্রাম্প প্রশাসনের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, ওই সমস্ত দেশের অভিবাসীরা ক্রমে আমেরিকার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন। দেশের সম্পদে ভাগ বসাচ্ছেন। তাই ভিসার আবেদনে স্থগিতাদেশ জারি করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ