Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

জাহাজ হাইজ্যাক, পণবন্দি ২২ ভারতীয়

যুদ্ধের জেরে টালমাটাল পশ্চিম এশিয়ায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই ফের মাথাচাড়া দিচ্ছে সোমালিয়ার জলদস্যুরা।

জাহাজ হাইজ্যাক, পণবন্দি ২২ ভারতীয়
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: যুদ্ধের জেরে টালমাটাল পশ্চিম এশিয়ায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই ফের মাথাচাড়া দিচ্ছে সোমালিয়ার জলদস্যুরা। ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে ইয়েমেন ও সোমালিয়ার উপকূল থেকে দুটি বাণিজ্যিক জাহাজ হাইজ্যাক করেছে জলদস্যুরা। শুক্রবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই জাহাজদুটিতে মোট ২২জন ভারতীয় নাবিক পণবন্দি রয়েছেন। 

Advertisement

সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, ক্যামেরুনের পতাকাবাহী জাহাজ এমভি লুতুফে ১০ জন ক্রু রয়েছে। তাঁদের মধ্যে ৬ জন ভারতীয়। গত ১৭ আগস্ট সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূল থেকে জাহাজটি হাইজ্যাক করে ৬ সশস্ত্র জলদস্যু। ওই জাহাজে তুরস্কের সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র ছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে ইরিথ্রিয়ার পাতাকাবাহী এমটি সিবু-১ জাহাজে রয়েছেন ২০ ক্রু। তাঁদের মধ্যে ১৬ জন ভারতীয়। গত ২০ আগস্ট এডেন উপসাগরে ইয়েমেনের উপকূলের কাছ থেকে ৮ জলদস্যু সেটিকে হাইজ্যাক করে। 
ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘দুটি বিদেশি পতাকাবাহী জাহাজ হাইজ্যাক করা হয়েছে। তাদের একটিতে ১৬ ও অন্যটিতে ছয় জন ভারতীয় রয়েছেন। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। হাইজ্যাক করা জাহাজের প্রত্যেক ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ