Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

স্বাস্থ্য পরীক্ষার পর ফের জেলে ইমরান

২০২৩ সালের আগস্ট থেকে জেলবন্দি ইমরান খান। তাঁর স্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হওয়ায় শাহবাজ শরিফ সরকারকে পাক সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভরতি করাতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার পর ফের জেলে ইমরান
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: ২০২৩ সালের আগস্ট থেকে জেলবন্দি ইমরান খান। তাঁর স্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হওয়ায় শাহবাজ শরিফ সরকারকে পাক সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভরতি করাতে হবে। যদিও শুক্রবার ইমরানের দল পিটিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ইসলামাবাদের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ফের আদিয়ালা জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। কিন্তু, আদালতের নির্দেশ সত্ত্বেও কেন ভরতি করানো হল না? এবিষয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, ডাক্তারদের একটি দল বিস্তারিত চেক-আপের পর তাঁকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ