Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিশ্চন্দ্রপুর স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপ দাবি

হরিশ্চন্দ্রপুর স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপ দাবি
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে দার্জিলিং মেল ও পদাতিক এক্সপ্রেসের স্টপ দেওয়া সহ একাধিক দাবিতে শনিবার উত্তর মালদহের বিজেপি সংসদ খগেন মুর্মুকে স্মারকলিপি দিল হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতি। সমিতির সম্পাদক মহম্মদ মফিজুদ্দিন আহমেদ বলেন, হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে একাধিক সমস্য। এখানকার অসংখ্য মানুষ ভিনরাজ্যে কাজ করতে যান। দূরপাল্লার ট্রেনের স্টপ দিলে এখানকার মানুষ উপকৃত হবেন। সাংসদ বলেন, হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনটিকে অমৃত ভারত স্টেশনের তালিকায় রয়েছে। শীঘ্রই স্টেশনে কাজ শুরু হবে।  সমিতির দাবিগুলি কেন্দ্রে জানাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ