Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিহরপাড়ায় ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার  

হরিহরপাড়ায় ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার
 
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। গত ১৭ ডিসেম্বর দুর্ঘটনাটি ঘটে হরিহরপাড়া থানার তেকোনা গ্রামে। চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতার নাম মাজিয়া বিবি(৭০)। গত মঙ্গলবার দুপুরে ছাদে কাপড় শুকাতে দিতে গিয়েছিলেন মাজিয়া বিবি। কাপড় মেলার সময় তিনি ছাদ থেকে পড়ে যান। সঙ্গে সঙ্গে উদ্ধার করে বহরাণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু তার আগেই তিনি মারা যান। মৃতার ছেলে কুবীর শেখ বলেন, মা রোজই নিজের কাপড় মেলতে ছাদে যেতেন। ছাদের কিনারায় কাপড় মেলার সময় ভারসাম্য বজায় রাখতে না পারায় ছাদ থেকে পড়ে গিয়েছিলেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ