নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নিম্নচাপের জেরে গতকাল, সোমবার রাত প্রায় সাড়ে এগারোটা থেকে সকাল ছ’টা পর্যন্ত টানা বর্ষণে বিপর্যস্ত হাওড়া। ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে শহরে। ৫০টি ওয়ার্ডের মধ্যে অর্ধেকের বেশি বিপর্যস্ত। জলে ভাসছে বেনারস রোড, বেলিলিয়াস রোড, পঞ্চাননতলা রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস, শৈলেন মান্না সরণি। সব থেকে খারাপ অবস্থা মধ্য হাওড়ার। বড় বড় বেশ কয়েকটি পুজো মণ্ডপ জলের তলায়।



