Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেটাল ডিটেক্টর এড়িয়ে পরীক্ষাকেন্দ্রে মোবাইল কীভাবে? তৎপরতা সংসদের

উচ্চ মাধ্যমিকের প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর নিয়ে পরীক্ষার্থীদের তল্লাশির দায়িত্বে ছিলেন দুজন করে শিক্ষক

মেটাল ডিটেক্টর এড়িয়ে পরীক্ষাকেন্দ্রে মোবাইল কীভাবে? তৎপরতা সংসদের
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর নিয়ে পরীক্ষার্থীদের তল্লাশির দায়িত্বে ছিলেন দুজন করে শিক্ষক। তা সত্ত্বেও ১২ জন পরীক্ষার্থীকে মোবাইলসহ ধরা হয়েছে পরীক্ষাকেন্দ্র থেকে। কেন প্রযুক্তিভিত্তিক নজরদারি থাকা সত্ত্বেও এই পরীক্ষার্থীরা ধরা পড়ল না, তা ভাবাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। চলতি মাসের শেষেই মোবাইল নিয়ে ধরা পড়া বা অন্যান্য অনৈতিক কাজ করে রিপোর্টেড এগেইন্সট হওয়া প্রার্থীদের শুনানি শুরু করছে সংসদ। 

Advertisement

তার আগে সোমবার সংসদ সভাপতি পার্থ কর্মকার বলেন, স্কুলগুলিতে নজরদারির দায়িত্বে শিক্ষকদের সঙ্গে কথা বলা হবে। মেটাল ডিটেক্টর থাকা সত্ত্বেও মোবাইল নিয়ে ঢুকে পড়ার বিষয়টি মেনে নেওয়া যায় না। এই খামতির বিষয়টি আলোচনা করা হবে।’ প্রসঙ্গত, পূর্বতন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ নিয়ে বিরক্ত থাকলেও শিক্ষকদের প্রতি কিছুটা নরম মনোভাবাপন্ন ছিলেন। তিনি এ প্রসঙ্গে বলতেন, ‘অনভিপ্রেত হলেও বুঝতে হবে, শিক্ষকরা তল্লাশির জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নন। তাছাড়া স্কুল পড়ুয়াদেরকে পুলিশের মতো তল্লাশি করাও যায় না।’ তবে, নয়া সভাপতি যে বিষয়টিকে হালকাভাবে নিতে চাইছেন না, সেই ইঙ্গিতই মিলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ