Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

দেশে বেড়েছে গৃহস্থের ঋণ, সরব সাগরিকা

মোদি জমানায় দ্রব্যমূল্য বৃদ্ধি, সেইসঙ্গে টান পড়েছে আয় রোজগারেও। এমনই অভিযোগ বিরোধীদের। এবার মোদি সরকারের তথ্য হাতিয়ার করে সরব হল বিরোধী শিবির।

দেশে বেড়েছে গৃহস্থের ঋণ, সরব সাগরিকা
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মোদি জমানায় দ্রব্যমূল্য বৃদ্ধি, সেইসঙ্গে টান পড়েছে আয় রোজগারেও। এমনই অভিযোগ বিরোধীদের। এবার মোদি সরকারের তথ্য হাতিয়ার করে সরব হল বিরোধী শিবির।

Advertisement

তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, মোদি জমানায় পারিবারিক সঞ্চয় কমেছে। অন্যদিকে, বেড়েছে ঋণের বোঝা। এব্যাপারে তাঁর প্রশ্নে কেন্দ্রীয় অ্থমন্ত্রকের জবাব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন  তৃণমূলের এই রাজ্যসভা সাংসদ। ওই জবাবে সূত্রে সাগরিকা জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবর্ষে পারিবারিক সঞ্চয় জিডিপির ১৮.১ শতাংশে নেমে এসেছে। যা গত পাঁচ বছরে সর্বনিম্ন।২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে ধারদেনার বোঝা ৭.৭ লক্ষ কোটি থেকে বেড়ে হয়েছে ১৫.৭ লক্ষ কোটি টাকা। পাঁচ বছরে এর পরিমাণ প্রায় ১০৪ শতাংশ বেড়েছে।  উল্লিখিত সময় পর্বে গৃহ ঋণের বাইরে অন্যান্য খুচরো ঋণ প্রায় ১৬৪ শতাংশ বেড়েছে। গত ৫ বছরে পার্সোনাল লোন ১৩০ শতাংশ বেড়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ