নভোটেল
নভোটেল
এখানে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে মিলেট ধোসা স্টেশন, নানারকম চাটনি ও ডিপ সহ পাবেন এই ধোসা। এছাড়াও থাকবে মাটন রোগান জোশ, চিংড়ির মালাইকারি, বিভিন্ন ধরনের পোলাও ও বিরিয়ানি, মিষ্টির মধ্যে পাবেন রসমালাই, পায়েস, জিলিপি, গুলাবজামুন ইত্যাদি। খাওয়ার খরচ মোটামুটি ১,৯৯৯ টাকা থেকে শুরু।
হায়াত সেন্ট্রিক
এই হোটেলের যাযাবর রেস্তরাঁয় পাবেন সাধারণতন্ত্র দিবসের বিশেষ মেনু। থাকবে মাটন রোগান জোশ, ভেজ কোপ্তা উইথ স্পিনাচ গ্রেভি, বাঙালি মাংসের চপ, নলেন গুড়ের রসগোল্লা, ফিশ কালিয়া, দিল্লি মখমলি চিকেন, চকোলেট গ্যতে সহ নানা পদ। ব্রাঞ্চ পাবেন ১,৮৯৯ টাকায়, ডিনার রয়েছে ১,৭৯৯ টাকায়। কর অতিরিক্ত।
বিরিয়ানি ক্যান্টিন
এই রেস্তরাঁয় সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পাবেন বিশেষ মেনু। থাকছে মুর্গ কে শোলে, টার্কিশ মুর্গ আদানা, ফিশ বাঞ্জারা কাবাব, লসুনি ঝিংগা, কলকাতা মাটন বিরিয়ানি, কলকাতা চিকেন বিরিয়ানি, কচ্চি বিরিয়ানি, মাটন ও চিকেন চাঁপ, পনির টিক্কা মশলা, ডাল মাখানি, মুর্গ বাটার মশলা, চিংড়ির মালাইকারি, কুলফি, গুলাবজামুন, জাফরানি ফিরনি। দু’জনের খাওয়ার খরচ ১০০০ টাকা, কর অতিরিক্ত।
কাফে অফবিট সিসিইউ
সাধারণতন্ত্র দিবসে ভিন্ন স্বাদের খাবার চাইলে আসতে পারেন এই কাফেতে। মেনুতে পাবেন মাশরুম চিজ বল, ফিশ টসড উইথ পেপার অ্যান্ড গার্লিক, কঞ্জি ক্রিস্পি চিকেন, স্ট্রবেরি বাটারফ্রায়েড চিকেন, ফিশ ফ্লোরেন্টাইন, প্রন পেপার সল্ট, ডেথ বাই চকোলেট, ইত্যাদি। এছাড়া এই কাফের মকটেলও বিশেষ জনপ্রিয়। পাবেন স্ট্রবেরি ফ্যান্টাসি, পিচ হিলস, গ্রিন অ্যাপেল মোহিতো, ব্ল্যাক কারেন্ট স্লাশ ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ ১০০০ টাকা।
ডকইয়ার্ড কো
একদম পিকনিকের পরিবেশে সাধারণতন্ত্র দিবসটি পালন করতে চান? তাহলে চলুন ডকইয়ার্ড কো কাফে। রেস্তরাঁর খাওয়াদাওয়া, গঙ্গার হাওয়া আর আউটডোর বসার ব্যবস্থা, সব মিলিয়ে জমে যাবে দিনটি। মেনুতে পাবেন রাজস্থানি মির্চ কা চিকেন, প্রন অ্যান্ড ভেটকি ক্রোকে, মুর্গ মুসল্লম, নূরানি পালক বাদাম কোপ্তা, কলকাতা চিকেন বিরিয়ানি, লাইভ পাস্তা স্টেশন, অ্যারাবিক রোস্ট ল্যাম্ব লেগস, চকোলেট ফাউন্টেন ইত্যাদি। বিশেষ আয়োজন থাকবে ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।
পেপ্রিকা গুর্মে
সাধারণতন্ত্র দিবস আমাদের স্বাধীনতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ফলে এই দিনটিকে সেলিব্রেট করতে চাইলে ভারতীয় পদ রাখতেই হয় মেনুতে। দক্ষিণ ভারতীয় থাড্ডে ইডলি পাবেন। থাকবে ক্লাসি ধোসা, মিষ্টির মধ্যে পাবেন উত্তর ভারতীয় ফিউশন লাড্ডু আর বাংলার রসমালাই ট্রেস লিচেস। বাঙালি রসমালাইয়ের সঙ্গে ইতালিয়ান পদ মিলিয়ে তৈরি হয়েছে এই অভিনব মিষ্টি। পদের দাম ৩০০ টাকা থেকে শুরু।
লা সোইরি
এই কাফের বিশেষ মেনুতে পাবেন ক্রিমি বুরাতা টোস্ট, চিলি গার্লিক চিজ ব্রেড, ক্লাসিক নাচোস, তার সঙ্গে থাকবে নানা ধরনের টপিংস। ক্রিস্পি তোর্তিলা, র্যাঞ্চ স্টাইল বিন, চেডার পিকো ডে গ্যালো, হ্যালাপিনো পিকলড অনিয়ন, ক্রিস্পি লোটাস স্টেম, বাটারমিল্ক ফ্রায়েড চিকেন, ওয়াইল্ড মাশরুম ডিমসামশ টার্টুফো উইথ ট্রুফল অয়েল ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ ২০০০ টাকা থেকে শুরু।
ঝড়ে জলে জঙ্গলে
২৬ জানুয়ারি এবার লং উইক এন্ড। আর সেই কারণেই একটু দূরে কোথাও যেতে পারেন ছুটি কাটাতে। দু’দিনের জন্য শহর থেকে একটু দূরেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। আর তার সঙ্গে যদি বাহারি খাওয়াদাওয়া থাকে তাহলে তো কথাই নেই। তেমনই সুযোগ রয়েছে এই রিসর্টে। মেনুতে পাবেন লুচি, বাসন্তী পোলাও, আলুর দম, হাঁসের ডিমের ডেভিল, কষা মাংস, চিংড়ির মালাইকারি, রসমালাই, নলেন গুড়ের রসগোল্লা ইত্যাদি।
দ্য কনক্লেভ ভার্দে
এখানে পাবেন বিপাবলিক ডে বুফে। দুপুর ১২.৩০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তা চলবে। মেনুতে থাকবে টম্যাটো রসম, রাজস্থানি মির্চি বড়া, কোসাম্বরি স্যালাড, মুর্গ টিক্কা স্যালাড, ফিশ অমৃতসরি, চিকেন ৬৫, আওয়াধি মাটন বিরিয়ানি, হায়দরাবাদি কাঁঠাল বিরিয়ানি, পাতিয়ালা ডাল পালক, কাশ্মীরি আলুর দম, দিল্লিওয়ালি মালাই কোপ্তা, বেঙ্গলি স্টাইল ফিশ ফ্রাই, গাজর কা হালুয়া, তেরঙ্গা মন্টেকার্লো।