সরোবর পোর্টিকো রেস্তরাঁয় গ্রিলড ফুড
সরোবর পোর্টিকো রেস্তরাঁয় গ্রিলড ফুড
শীতে একটু ভালো মন্দ খেতে চায় মন। এই সময় আবহাওয়াও দারুণ। ঘরের বাইরেও তাই খাওয়াদাওয়ার আয়োজন করা যায়। সে কথা ভেবেই সরোবর পোর্টিকো রেস্তরাঁয় শুরু হয়েছে উইন্টার গ্রিল মেনু। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। লাঞ্চ এবং ডিনার দু’ক্ষেত্রেই এই মেনু পাবেন।
মেনুতে থাকবে মাটন পায়া স্যুপ, গ্রিলড প্রন ইন পার্সলে বাটার স্যস, থাই স্পাইসড গ্রিলড পমফ্রেট, তুলসী মাহি টিক্কা, ফিশ স্টেক উইথ চিমিচুরি স্যস, চারগ্রিলড ফিশ উইথ র্য ম্যাঙ্গো সালসা, রোস্ট চিকেন উইথ বার-বি-কিউ স্যস, বার-বি-কিউ চিকেন উইংস, চিকেন কলমি কাবাব, চিকেন গিলাফি কাবাব, চিকেন রেশমি কাবাব, গ্রিলড কটেজ চিজ স্কিউয়ারস উইথ টম্যাটো সালসা, গ্রিলড পনির উইথ লেমন তুলসী, রাজমা গলৌটি কাবাব, তন্দুরি পাইনঅ্যাপেল।
সিরাজে শীতের ব্রেকফাস্ট
মোগলাই ব্রেকফাস্টের এলাহী আয়োজন থাকবে সিরাজ রেস্তরাঁয়। ভোর ৬টা থেকে শুরু হবে জমাটি ভোজ। ব্রেকফাস্ট মেনুতে পাবেন চানা মশলা, আলু চানা মশলা, মশলা অমলেট, পরোটা ও পুরি প্ল্যাটার, চিকেন চানা কারি, চিকেন স্ট্যু, মাটন স্ট্যু, ডাল গোস্ত, টম্যাটো মশলা, নিহারী পায়া, কাল্লা, মগজ, জবান মশলা সহ আরও অনেক পদ। সিরাজের অন্যতম কর্ণধার ইসতিয়াক আহমেদ জানালেন এমন অনেক অতিথি রয়েছেন যাঁরা সারা বছর অপেক্ষায় থাকেন এই উইন্টার ব্রেকফাস্টের জন্য।
কনক্লেভ ভার্দের পৌষ পার্বণ
পৌষ সংক্রান্তির পরেও পিঠেপুলির গন্ধে ভরে থাকে বাঙালি গৃহস্থের রান্নাঘর। সেকথা ভেবেই এবার ক্লাবেও সেই রেশ রাখা হয়েছে মেনুতে। পাবেন নলেন গুড়ের দুধ পুলি, গুড় নারকেল পাটিসাপটা, গুড়ের মাখা সন্দেশ, গুড়ের রসগোল্লা। নোনতার ব্যবস্থাও আছে। নোনতা মেনুতে পাবেন গন্ধরাজ মেও সহ মোচার চপ, কাঁচা আমের চাটনি সহ এঁচোড়ের কাটলেট, নবান্নের সব্জি খিচুড়ি, সরু চালের ভাত, সোনা মুগের ডাল, বেগুনি, লাবড়া, ঝুরি আলুভাজা ইত্যাদি।