Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ষার ডুয়ার্সকে তুলে ধরতে উদ্যোগী হোটেল, হোম স্টে মালিকরা, বুকিংয়ে মিলবে ছাড়

বর্ষার ডুয়ার্সকে তুলে ধরতে কলকাতায় পর্যটন মেলায় যাচ্ছেন উত্তরের হোটেল এবং হোম স্টে মালিকরা। জানা যাচ্ছে, অন স্পট বুকিংয়ে মিলবে ৩০ শতাংশ ছাড়ও।

বর্ষার ডুয়ার্সকে তুলে ধরতে উদ্যোগী হোটেল, হোম স্টে মালিকরা, বুকিংয়ে মিলবে ছাড়
  • ১৩ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বর্ষার ডুয়ার্সকে তুলে ধরতে কলকাতায় পর্যটন মেলায় যাচ্ছেন উত্তরের হোটেল এবং হোম স্টে মালিকরা। জানা যাচ্ছে, অন স্পট বুকিংয়ে মিলবে ৩০ শতাংশ ছাড়ও। জানাল, লাটাগুড়ি হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশন। সেপ্টেম্বর পর্যন্ত মিলবে ওই ছাড়। পাশাপাশি পর্যটকদের জন্য ডুয়ার্সে আয়োজন করা হচ্ছে বোরলি উৎসব। আগামী ১৬ জুন পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে জঙ্গল। ফের তিনমাস পর ১৫ সেপ্টেম্বর জঙ্গল খুলবে। তবে জঙ্গল বন্ধ থাকলেও পর্যটকের যাতে ভাটা না পড়ে মূলত সেকারণেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। উত্তরের ট্যুর অপারেটরদের দাবি, বর্ষার ডুয়ার্সের অপরূপ সৌন্দর্য পর্যটকরা যাতে উপভোগ করতে পারেন সেই কারণেই ১০-১২ জুলাই কলকাতার মিলন মেলায় যাচ্ছেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ