Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৪ ঘণ্টা বিদ্যুৎহীন হাসপাতাল, চালানো হল না জেনারেটর!

বিদ্যুৎ দপ্তর রক্ষণাবেক্ষণের কাজ করায় বিদ্যুৎ বিভ্রাট। প্রায় ৪ ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হল হরিরামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের।

৪ ঘণ্টা বিদ্যুৎহীন হাসপাতাল, চালানো হল না জেনারেটর!
  • ২২ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: বিদ্যুৎ দপ্তর রক্ষণাবেক্ষণের কাজ করায় বিদ্যুৎ বিভ্রাট। প্রায় ৪ ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হল হরিরামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের। অভিযোগ, হাসপাতালে জরুরি পরিষেবা দিতে দু’টি জেনারেটর থাকলেও তা চালানো হয়নি। ফলে হাঁসফাঁস গরমে রোগী ও পরিজনদের ভরসা সেই হাতপাখা। মুমূর্ষু রোগীদের পাখার বাতাস করতে দেখা গেল পরিবারের লোকেদের।

Advertisement

হাসপাতালের ইনডোরে তীব্র গরমের জেরে অনেক রোগী বাইরে বেরিয়ে আসেন একটু স্বস্তির আশায়। প্রয়োজনেও জেনারেটর না চালানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন রোগী ও তাঁদের পরিজনেরা। অভিযোগ, একাধিকবার হরিরামপুর ব্লক স্বাস্থ্য অধিকারিককে ফোন করা হলেও তাঁর উত্তর পাওয়া যায়নি। ৪ ঘন্টা পরে বিদ্যুৎ ফেরায় স্বস্তি ফিরে পান হাসপাতালের রোগীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ