Bartaman Logo
১০ জুন, ২০২৬

ফের ওড়িশা! জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার তরুণী

বিজেপি শাসিত ওড়িশায় আবারও বেআব্রু হয়ে পড়ল নারী নিরাপত্তার করুণ চিত্র। জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার এক ১৮ বছরের যুবতী।

ফের ওড়িশা! জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার তরুণী
  • ২২ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

২২ জুলাই, ভুবনেশ্বর: বিজেপি শাসিত ওড়িশায় আবারও বেআব্রু হয়ে পড়ল নারী নিরাপত্তার করুণ চিত্র। জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার এক ১৮ বছরের যুবতী। সোমবার সন্ধ্যাবেলা ওড়িশার জগৎসিংপুরে এই ঘটনা ঘটেছে।

Advertisement

পুলিসের তরফে জানানো হয়েছে, গতকাল ওই যুবতী জন্মদিনের অনুষ্ঠানের পর মা ও এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল। সেই সময় দু’জন ব্যক্তি জোর করে তাঁকে চাষের জমিতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরে রাতে যুবতী রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে, তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে যুবতীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

পুলিসের দাবি, ঘটনায় অভিযোগ পাওয়ার পরেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অপরজন এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। দুই অভিযুক্তই কাছাকাছি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ