Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক-টেম্পো পিকআপের সংঘর্ষে মৃত ৭

মর্মান্তিক দুর্ঘটনা। মহারাষ্ট্রের সমৃদ্ধি হাইওয়েতে ভয়াবহ একটি পথ দুর্ঘটনা ঘটে। ট্রাকের সঙ্গে একটি টেম্পো পিকআপের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৭ জনের

ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক-টেম্পো পিকআপের সংঘর্ষে মৃত ৭
  • ২ অক্টোবর, ২০২৬ ০৯:২৮
Prefer us on Google

মুম্বই, ২ অক্টোবর: মর্মান্তিক দুর্ঘটনা। মহারাষ্ট্রের সমৃদ্ধি হাইওয়েতে ভয়াবহ একটি পথ দুর্ঘটনা ঘটে। ট্রাকের সঙ্গে একটি টেম্পো পিকআপের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৭ জনের। আহত হয়েছেন আরও ২০ জন। অমরাবতী জেলার ধামনগাঁও রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

জানা গিয়েছে, টেম্পো পিকআপটিতে ছিলেন একদল পুণ্যার্থী। মহারাষ্ট্রের বুলঢানা জেলার বিখ্যাত তীর্থস্থান শেগাঁও থেকে দুর্গাপ্রতিমা নিয়ে তাঁরা ওয়ার্ধার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সমৃদ্ধি হাইওয়ের উপর একটি ট্রাকের সঙ্গে পিকআপটির ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় মোট ১৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কয়েকজন সাংবাদিকও সক্রিয়ভাবে সাহায্য করেন বলে জানা গিয়েছে। পরে রেল পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের এক আধিকারিক জানান, আহতদের মধ্যে ৪ থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে প্রত্যেকেই হাসপাতালে চিকিৎিসাধীন। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ