নয়াদিল্লি: ‘স্বাধীনতার পর এই প্রথমবার দেশের এত যোগ্য ভোটার তাদের ভোটাধিকার হারিয়েছেন। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ এসআইআর নিয়ে বিতর্কের আবহে সম্প্রতি এমনই জানালেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত। দুই কমিশনারের মতামতকে গুরুত্ব না দিয়ে ইচ্ছেমতো সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এমনই দাবিতে তোলপাড় গোটা দেশ। তাঁর ইস্তফা ও গ্রেপ্তারি চেয়ে দেশের নানা প্রান্তে জোরালো হচ্ছে আন্দোলন। পুরো এসআইআর প্রক্রিয়া নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এরইমাঝে ওমপ্রকাশ রাওয়াতের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি।


